,

অভিনব গাড়ি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন যাদব

news-image

হ্যামবার্গার, টেনিস বল, জুতা, হাতব্যাগ ও টয়লেটের মতো গাড়ি বানিয়েছেন তিনি আগেই। এবার বড় একটি গাড়ি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন ভারতের হায়দারাবাদের সুধাকর যাদব। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দারাবাদের যাদবের শখ নানা আকারের গাড়ি বানানো। এ শখ মেটাতেই তিনি এবার তৈরি করলেন ১০২২ সালের ফোর্ড টুরার মডেলের গাড়িটির বিশাল এক সংস্করণ।
যাদবের তৈরি গাড়িটি ২৬ ফুট উঁচু এবং ৫০ ফুট লম্বা। যাদব বলেন, ‘আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে বড় কার হিসেবে এ গাড়িটির নাম ওঠাতে আগ্রহী। এটা একটা নতুন রেকর্ড এবং আশা করি আমি এটা পেয়েছি।’ 

অভিনব গাড়ি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন যাদব


এ গাড়িটি এফ১ গাড়ির মতো শব্দ করে। যাদব জানান, গাড়িটি তিনি শিশুদের আনন্দ দেওয়ার জন্যই বানিয়েছেন।
বিশাল এ গাড়িটিসহ আরো কিছু গাড়ি নিয়ে যাদব একটি জাদুঘর বানিয়েছেন, যার নাম ‘সুধা কার মিউজিয়াম’। গাড়িটির ডিজাইন ও সম্পূর্ণ কাজ শেষ করতে তার প্রায় তিন বছর সময় লেগেছে। গাড়িটির ভেতরের দৃশ্য অবশ্য ঠিক গাড়ির মতো নয়। এতে একটি বিশেষ দাবার বোর্ড রয়েছে, যা ছাদ থেকেই ঝুলছে। এছাড়া রয়েছে মিনি হট এয়ার বেলুন দিয়ে সাজানো অভ্যন্তরভাগ।
uu
গাড়ির উপাদানগুলো বিভিন্ন বাতিল সামগ্রী থেকেই বানান বলে জানান যাদব। তার নির্মিত অন্য বিস্ময়কর জিনিসের মধ্যে রয়েছে বিশ্বরেকর্ডকৃত সবচেয়ে বড় ট্রাইসাইকেল। সেটি ১২.৬৭ মিটার উঁচু। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর