,

গুলশান ও বারিধারার বিভিন্ন সড়কে বিজিবি নেমেছে

news-image

পাঁচ দিনের ব্যবধানে দুই বিদেশি নাগরিক হত্যার পর রাজধানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করতে বিজিবি নামানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার নিরাপত্তা বাড়াতে বিশেষ বাহিনী সোয়াত নামানো হয়। এরা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক বলেছেন, গুলশান ও বারিধারার বিভিন্ন সড়কে নিরাপত্তার জন্য নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সোয়াত ও বিজিবির টহল দেবে। তারা মূলত পুলিশকে সহায়তা করবে। এ ছাড়া যতভাবে নিরাপত্তা দেওয়া প্রয়োজন বিদেশিদের দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিজিবি ও সোয়াত ছাড়াও কূটনৈতিক পাড়ায় বাড়ানো হয়েছে গোয়েন্দা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা।
কূটনৈতিক এলাকায় বসবাসরত মানুষের নিরাপত্তার জন্য এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত গতকাল বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর আবার হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এ দেশে অবস্থানকারী পশ্চিমা নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে বাংলাদেশ সম্পর্কে সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদের বড় ধরনের হুমকি রয়েছে এখানে। পশ্চিমাদের ওপর নতুন করে নির্বিচারে হামলা হতে পারে।’ এরপরই কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বাড়ানো হলো।

 

প্রথম অলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা