,

জাতীয়বীর আবুদল কুদ্দুস মাখনের নামে জেলা ফুটবল লীগ হওয়ায় আমি গর্ব অনুভব করছি -মোকতাদির চৌধুরী

news-image

ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য , পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট লেখক র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন ছিলেন  মহান মুক্তিযুদ্ধের দিকপাল সংগঠক। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, ডাকসুতে উনার সান্নিধ্যে আমি ছিলাম, তিনি শুধু ব্রাহ্মণবাড়িয়ার নয়, সারা বাংলার অহংকার। জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের নামে ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল টূর্ণামেন্ট আয়োজন হওয়ায় আমি গর্ব অনুভব করছি। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়্ঙ্গানকে সম্মিলিত প্রচেষ্টায় বিকশিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

জেলা ফুটবল এসোয়িশেনের সভাপতি এডভোকেট ইউসুফ কবীর ফারুক – এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার আলহাজ্ব হারুণ অর রশীদ। 
প্রধান অতিথি  উদ্বোধন পর্বে ক্রীড়াবিদদের সাথে মিলিত হন এবং মাঠে নেমে ফুটবলে কিক দিয়ে খেলার শুভসূচনা করেন। এ সময় অনূভূতি ব্যক্ত কালে তিনি বলেন, এক সময় ফুটবলের খেলোয়ার ছিলাম তাই আজও এর প্রতি আকর্ষণ রয়েছে। তিনি ফুটবলের জনপ্রিয়তা রক্ষার জন্য সকলকে উদ্যোগী ভ’মিকা রাখার আহবান জানান।
এদিকে উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি  এডভোকেট মোঃ ইউসুফ কবীর ফারুক বক্তব্যে স্টেডিয়ামের নাম জাতীয় বীর আবদুল কুদ্দস মাখনের নামে নামকরণের দাবী জানান। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়াবিদ এনামুল হক,সকলকে অভ্যর্থনা জানান জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম চৌধুরী। এদিকে লীগের উদ্বোধনী দিনে বিলকেন্দুয়াই একাদশ বনাম, উলচাপাড়া একাদশের খেলা ১-১ গোলে ড্র হয়। রবিবার লীগের দ্বিতীয় খেলা তালুকদার স্পোটিং ক্লাব সুলতানপুর বনাম রূপসী বাংলা স্পোটিং ক্লাব বিজয়নগরের মধ্যে অনুষ্ঠিত হবে। 

বার্তাপ্রেরক
আল আমীন শাহীন
১০-১০-২০১৫ 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা