সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছরের মধ্যেই মঙ্গলে বসবাস করবে মানুষ!

news-image

অদূর ভবিষ্যতেই মঙ্গলগ্রহে মানুষের পদচিহ্ন পড়বে বলে দাবি করেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন এই সংস্থার দাবি, ২০৩০ সালের মধ্যেই মানুষ পাঠানোর মধ্য দিয়ে তাদের গবেষণা শেষ হবে এবং সেখানে বসবাস শুরু করতে পারবে মানবজাতি। সে হিসেবে মঙ্গলে মানুষের পদচিহ্ন পড়তে আর বাকী মাত্র ১৫টি বছর।

সম্প্রতি নাসা’র গবেষণা নথি ‘নাসার জার্নি টু মার্স-পাইওনিয়ারিং নেক্সট স্টেপসন ইন স্পেস এক্সপ্লোরেশন’ এসকল তথ্য উল্লেখ করা হয়। 

সেখানে বলা হয়, মঙ্গলে যাওয়ার জন্য নাসার তিনস্তরের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপ পৃথিবীতেই সম্পন্ন হবে। এরপর আকাশপথে পরীক্ষা চলবে। শেষ ধাপ শুরু হবে মহাশূন্যে। তবে সেখান থেকে কিছুদিনের মধ্যেই আবার পৃথিবীতে আসতে পারবেন তারা।

নাসার আশা প্রথম দুই ধাপ বেশ সহজ হবে। সেখানে পৃথিবীবাসীর জন্য একটি কলোনি গড়ে তোলা হবে। আর এটা হবে মানবজাতির সবচেয়ে বড় অর্জন। কারণ মঙ্গলে শুধু ভ্রমণের জন্য নয় বসবাসও শুরু করতে পারবে তারা।

সেখানে যাওয়ার পর পৃথিবীর মতোই মানুষ বসবাস করবে এবং রুটিনমাফিক দৈনন্দিন কাজ করবে। তারা মঙ্গলের খনিজ সম্পদ ব্যবহার করবে। জ্বালাসি, পানি এবং অক্সিজেন পরীক্ষা করবে। আর অত্যাধুনিক প্রযু্ক্তির সহায়তায় মাত্র ২০ মিনিটের মধ্যেই পৃথিবীতে তথ্য পাঠাবে।

তবে সেই ধাপে যাওয়ার আগে আর্থ রিলায়ান্ট এই সবচেয়ে বেশি কাজ করতে হবে নভোচারীদের। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উপর ভিত্তি করেই এই গবেষণা চলতে থাকবে। এসময় দেখে নেয়া হবে সব যন্ত্র ঠিকমতো কাজ করছে কিনা। 

এরপর ‘প্রোভিং গ্রাউন্ড’ ধাপে যাবে নভোচারীরা। সেখানে মহাশূন্যে বসবাসের অনুশীলন করা হবে। সেখানকার গবেষণাই থাকবে পৃথিবী থেকে দূরে থেকে বসবাসের সহজ উপায়। মঙ্গলে যাওয়ার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলের চাঁদে যাওয়ার পরও এই গবেষণা চলতে থাকবে।

রিপোর্টের শেষে বলা হয়, নাসা তার সহযোগী সংগঠনদের নিয়ে প্রতিদিনই সমস্যার সমাধান করে যাচ্ছে এবং মানবজাতির সবচেয়ে বড় প্রশ্ন, পৃথিবীর বাইরের প্রাণের অস্তিত্ব নিয়ে গবেষণা করে যাচ্ছে।

রিপোর্টের শেষে প্রশ্ন থাকে, ‘মঙ্গলে কি আনুবিক্ষণিক জীব ছিলো বা আছে? কখনো কি এটা মানুষের বসবাসের উপযোগী হতে পারে? মহাবিশ্বে জীবনের শুরু কিভাবে?

হয়তো আমারা জানতে পারবো পৃথিবীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার