,

আংকারায় জোড়া বিস্ফোরণ: নিহত ৩০, আহত শতাধিক

news-image

তুরস্কের রাজধানী আংকারায় এক 'শান্তি সমাবেশে' যোগ দিতে আসা লোকের মধ্যে দুটি শক্তিশালী বিস্ফোরণে ৩০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।
স্থানীয় টিভির খবরে দেখা যায়, আংকারার প্রধান রেল স্টেশনের কাছে রক্তাক্ত সমাবেশস্থলটির মাটিতে হতাহতরা পড়ে আছে। চারদিকে আতংকিত লোকজন ছুটোছুটি করছে।
বিস্ফোরণের পর ক্রুদ্ধ লোকজন নিরাপত্তা বাহিনীর ওপর ক্ষোভ প্রকাশ করে।কুর্দি জঙ্গীদের ওপর সেদেশের সরকারি বাহিনী যে আক্রমণ চালাচ্ছে তার অবসানের দাবি জানাতে রাজধানীতে ট্রেড ইউনিয়নগুলো এই সমাবেশ-মিছিল ডেকেছিল। সমাবেশটি এখন বাতিল করা হয়েছে।সরকারি কর্মকর্তারা এ বিস্ফোরণের জন্য সন্ত্রাসীদের দায়ী করেছেন, তবে কুর্দি সমর্থক এইচডিপি পার্টি অভিযোগ করেছে, এ বিস্ফোরণের পেছনের রাষ্ট্রেরই হাত আছে।
ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে, এবং শহরের অন্য প্রধান চত্বরগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।
এ বছরই জুন মাসে এইচডিপির আরেকটি সমাবেশে একই রকম বোমা হামলা হয়েছিল।
তুরস্কে আর কিছুদিন পরই পার্লামেন্টারি নির্বাচনের জন্য পুনরায় ভোটগ্রহণ হবার কথা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা