,

নাসিরনগরে স্পট মিটারিং কার্যক্রমের উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির  নাসিরনগর সাব-জোনাল অফিসের উদ্যোগে  ফান্দাউকে স্পট মিটারিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ শনিবার ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সভাপতি মোঃ রিয়াজুল করীমের সভাপতিত্বে নাসিরনগর সাব-জোনাল অফিসের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার শামীমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুতায়ন  বোর্ডের সহসভাপতি আবজাল হোসেন ভুইয়া, কোষাধ্যক আবদুল্লাহ জিল বাক্কী, এলাকা পরিচালক অসিম কুমার পাল, এলাকা পরিচালক নাসিরউদ্দিন মৃর্ধা,প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ,সাংবাদিক মোজাম্মেল হক সবুজ,আকতার হোসেন ভুইয়া প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির  ডিজিএম(সদর দপ্তর) প্রকৌশলী রফিকুল ইসলাম। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বলেন সংযোগ নিতে গ্রাহকদের হয়রানী থেকে রক্ষাসহ দালাল প্রতিহত করার জন্য স্পট মিটারিং কার্যক্রমের মাধ্যমে সংযোগ দেয়া হবে। তিনি দালালদের প্রতারনার শিকার না হয়ে সরাসরি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য আহবান জানান। পল্লী বিদ্যুৎ সমিতির এই ব্যতিক্রমি আয়োজনে দ্রুত সংযোগ পাওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উদ্বোধনী দিনে স্পট মিটারিং কার্যক্রমের আওতায় ফান্দাউক গ্রামে ২৮টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। আজ থেকে এ ধারাবাহিকতায় পল্লী বিদ্যুৎ সংযোগের কার্যক্রম অব্যাহত থাকবে বলে এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার শামীম জানান। 
              

 

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা