,

সিরিয়ায় রুশ মিগ-২৯ ভূপাতিত!

news-image

তুরস্কের বিমান বাহিনী রুশ যুদ্ধবিমান মিগ-২৯ ভূপাতিত করেছে বলে খবর ছড়িয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে সিরিয়ার উত্তরাঞ্চলের হুরিয়াতান এলাকার আকাশে বিস্ফোরণ ও তিনটি তুর্কি যুদ্ধবিমানের চক্কর দেওয়ার ঘটনার পর টুইটারসহ বিকল্প মাধ্যমগুলোতে এ খবর ছড়ায়।

এ বিষয়ে শনিবার (১০ অক্টোবর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টারের একটি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে সিরিয়ার আলেপ্পো শহরের কাছে হুরিয়াতান এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আকাশে তুরস্কের তিনটি যুদ্ধবিমানকে চক্কর দিতে দেখা যায়।

স্থানীয় এক সাংবাদিক এ বিষয়ে টুইট করেন, রাতে হুরিয়াতানে রাশিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান তুরস্কের সেখানকার সামরিক কার্যকারিতা ‘রহস্যজনকভাবে’ লক অন (এমন প্রযুক্তি, যার মাধ্যমে প্রতিপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম তাৎক্ষণিকভাবে অকার্যকর হয়ে যায়) করে দিলে তার জবাব দিতে থাকে দেশটির যুদ্ধবিমান। তারপরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, ‘ওয়ার মনিটর’ নিউজ পোর্টালের খবরে বলা হয়, তুরস্ক সীমান্তের ৩০ কিলোমিটার দূরে আলেপ্পোর আকাশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর ছড়িয়েছে। তবে, এটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কিনা সে বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।

ওয়ার মনিটর জানায়, আঙ্কারা বা মস্কো কোনো পক্ষই এ বিষয়ে কিছু না বললেও এতে সংঘাত আরও উস্কে যেতে পারে। যদি ঘটনা সত্য হয়, তবে রাশিয়া ন্যাটো জোটের সদস্য তুরস্কের ওপর প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নিতে পারে। এতে ন্যাটোও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হতে পারে।

গত সপ্তাহে রুশ যুদ্ধবিমান দু’দফায় তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করলে ‍আঙ্কারায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে কড়াভাবে সতর্ক করে দেওয়া হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যেই রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার খবর ছড়ালো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ