,

সরাইল প্রেসক্লাবের সাথে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইল প্রেসক্লাবের সাথে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. তারেক কামাল, অর্থবিষয়ক সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য মো. মাসুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নাছির মিয়া, সরাইল প্রেসক্লাবের সহসভাপতি এম এ মুসা, সম্পাদক বদর উদ্দিন, যুগ্ম সম্পাদক এস কে ইউসুফ, অর্থসম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ তফছির, দপ্তর সম্পাদক মো.আবদুল করিম ও কার্য-নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ। সরাইল প্রেসক্লাব নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান। তারা বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তানদের যে কোন সাংগঠনিক কর্মকান্ডে গনমাধ্যম কর্মীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও করবে। সাংবাদিকদের লিখনির কারনেই দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা তাদের সন্তান ও নাতী নাতনির সুযোগ সুবিধা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুব কমান্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরাইল প্রেসক্লাবের অতীত ও বর্তমান কর্মকান্ডের ভূঁয়োশি প্রশংসা করে বলেন, জাতীর বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সরাইল প্রেসক্লাবের সকল সাংবাদিকই সু শিক্ষিত। সাংবাদিকদের সবচেয়ে বড় শক্তি সততা, স্বচ্ছতা ও কর্মদক্ষতা এখানকার মিডিয়া কর্মীদের রয়েছে। এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত হয়েছি। বাংলাদেশের অন্য কোথাও এমন দৃষ্টান্ত আছে কিনা আমাদের জানা নেই। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা