,

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসি স্থগিত করার আহ্বান ইইউ’র

news-image

সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রহিত এবং দণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর স্থগিত করার আহ্বান জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন-ইইউ।

ইউরোপ দিবস ও মৃত্যুদণ্ডবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেয়া এক যৌথ বিবৃতিতে ঢাকায় ইইউভুক্ত মিশনগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এই আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইইউ নীতিগত বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করছে। ইইউ মনে করে মৃত্যুদণ্ড একটি অমানবিক ও অপ্রয়োজনীয় শান্তি। অভিজ্ঞতায় দেখা গেছে এটি অপরাধ প্রতিরোধে সহায়ক নয়। কোনো আইনি ব্যবস্থাই ত্রুটিমুক্ত নয়। মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে যেকোনো ভুল বিচার নিরপরাধ জীবনের মর্মান্তিক ক্ষতি করতে পারে। সব মানুষের মানবাধিকারের চূড়ান্ত নিশ্চয়তা দেবার দায়িত্ব রাষ্ট্রের। তাই বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে রাষ্ট্র কাউকে বঞ্চিত করতে পারে না।

বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড রোহিত করা বা এর ব্যবহার নিয়ন্ত্রিত করার একটি ধারা অব্যাহত রয়েছে। তারপরও বেশ কিছু সংখ্যক দেশ তাদের আইনি ব্যবস্থায় মৃত্যুদণ্ড বহাল রেখেছে, যা আশঙ্কাজনক। বিশ্ব থেকে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করার জন্য ইইউ সম্ভব সব পস্থায় কাজ করে যাচ্ছে।

এতে বলা হয়েছে, ইইউ আশা করে মানবাধিকার কাউন্সিলের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মৃত্যুদণ্ড রোহিত ও দণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর স্থগিত রাখার জাতিসঙ্ঘের প্রস্তাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং বিশ্বে মৌলিক অধিকার ও মানবতার মর্যাদা রক্ষায় অবদান রাখবে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা