,

ব্রাহ্মণবাড়িয়ায় ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ হরমুজ আলী (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার চম্পকনগর এলাকা থেকে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটককৃত হরমুজ আলী বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

রাতে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে মাদক উদ্ধারে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সোহেল হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকায় অস্থান নেয়। 

পরে সন্ধ্যা ৬টার দিকে চম্পকনগর বাজার সংলগ্ন ব্রিজের পাশে র‌্যাব সদস্যরা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। কিন্তু মেটারসাইকেলের দুই আরোহী র‌্যাবের সংকেত না মেনে পালানোর চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা মটরসাইকেলটিকে ব্যারিকেড দিয়ে আটক করে। তবে মোটরসাইকেলে থাকা এক আরোহী পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা মোটরসাইকেলটিসহ হরমুজ আলীকে আটক করে। এরপর তার কাছ থেকে ২২ কেজি  গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ ১০ হাজার ৫শ’ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ