বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারের সাধারণ এবং প্রধান লক্ষণগুলো

news-image

ওভারিয়ান ক্যান্সারকে নীরব ঘাতক বলা হয়ে থাকে। অন্যান্য ক্যান্সারের মতো এটির লক্ষণ অনেক দিন ধরে দেখা দেয় না। খুব সাধারণ সমস্যা নিয়মিত ভাবে হতে থাকলে ওভারিয়ান সমস্যা আছে বলে ধরে নেওয়া হয়। শুরুতে যদি ডাক্তার দেখানো হয় তবে এটি ভাল হয়ে যায়। সাধারণ সমস্যা মনে করে যদি অবহেলা করেন তবে এটি ক্যান্সারে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। বেশিরভাগ ওভারিয়ান ক্যান্সার এমন সময় ধরা পড়ে যখন ক্যান্সারের জীবাণু সারা শরীরের ছড়িয়ে পড়ে। তখন আর কিছুই করার থাকে না। জেনে রাখুন ওভারিয়ান ক্যান্সারের প্রধান লক্ষণগুলো।
১। অস্বাভাবিক ব্যথা

আপনার তলপেটে অস্বাভাবিক ব্যথা হবে যা বদহজম বা পিরিয়ডের ব্যথা থেকে আলাদা। এইরকম ব্যথা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
২। কোমরের উপরের অংশে ব্যথা

আপনার পেটে অসহ্য ব্যথার কারণে পিঠের নিচের অংশে ব্যথা হতে পারে। ব্যথাটি সাধারণ ব্যথা থেকে অনেকটা ভিন্ন হবে। এই রকম ব্যথা হলে নিজে ঔষধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
৩। বদহজম

হজমের সমস্যা কি প্রায়ই হচ্ছে? তাহলে একে হালকা ভাবে নেবেন না। বদহজম, বমি বমি ভাব, গ্যাস, বুক জ্বালা ইত্যাদি এগুলো সব ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ। তাই সাবধান হোন এখনই।
৪। ঘনঘন প্রস্রাব

ওভারিনের ক্যান্সারের অন্যতম আরেকটি লক্ষণ এটি। ইউরিন ইনফেকশন কারণে এটি হতে পারে, কিন্তু যদি অনেকদিন ধরে এমন হয় তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৫। ক্ষুধা কমে যাওয়া

ওভারিয়ান ক্যান্সার হলে শরীরের মেটাবলিজম প্রক্রিয়ায় প্রভাব পড়ে। যার কারণে আপনি যে খাবার খান তা আর হজম হয় না। ফলে ক্ষুধা কমে যায় এবং খাওয়ার রুচি হারিয়ে যায়।
৬। ক্লান্তি

আপনি কি খুব অল্প কাজে বেশি ক্লান্ত হয়ে যান? এমনটি হলে সাবধান। হ্যাঁ হয়তো এটি ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ নাও হতে পারে, তবে অল্প কাজে বেশি ক্লান্ত হয়ে যাওয়া যে কোন বড় রোগের পূর্ব লক্ষণ।
৭। কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া

কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া দুটি বিপরীত সমস্যা হলেও ওভারিয়ান ক্যান্সারে এই দুটি সমস্যা একসাথে দেখা দিতে পারে। বেশিদিন এর কোনটিতে ভুগতে থাকলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৮। হঠাৎ ওজন কমে যাওয়া

ওভারিয়ান ক্যন্সারের প্রধান ১০টি লক্ষণের মধ্যে এটি অন্যতম। ক্যান্সারের শুরু দিকে এই লক্ষণটি দেখা দিয়ে থাকে। ডায়েট বা ব্যায়াম ছাড়া হঠাৎ করে যদি আপনার ওজন অনেক কমে যায়, তবে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
৯। গোপনাঙ্গে রক্তপাত

অনেক মহিলাই একে ঋতুচক্রের সমস্যা ভেবে এড়িয়ে যান। তবে অনিয়মিতভাবে বার বার হলে বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত হবে না। বেশির ভাগ ওভারিয়ান ক্যান্সারের শুরুর লক্ষণ এটি হয়ে থাকে। মেনোপজের পর হঠাৎ করে রক্তপাত হয়ে তবে তবে অব্যশই বিলম্ব না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। কারণ এটি যেকোনো ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ।
১০। পেট ফুলে যাওয়া

ওভারিয়ান ক্যান্সারের হঠাৎ করে পেট বা হিপ ফুলে যেতে পারে। আপনি কি পেটে গ্যাস আছে এমন অনুভব করেন? এবং হঠাৎ করে আপনার জামাকাপড় টাইট হয়ে যায়, তবে সতর্ক হোন। হয়তো টিউমার বড় আকার ধারণ করে ফেলেছে যার কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান