,

গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষায় আরো সংগ্রাম করতে হবে :খালেদা

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে রক্ষা করতে আমাদের আরও সংগ্রাম করতে হবে। মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই। 
‘শহীদ জেহাদ দিবস’ উপলক্ষে গতকাল শুক্রবার এক বিবৃতিতে লন্ডন সফররত খালেদা জিয়া আরো বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক শাসনবিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম শহীদ নাজির উদ্দিন জেহাদ। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শাহাদাত বরণ করেন এই ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই ঐ বছর সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উত্সর্গ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা