,

তথ্যপ্রযুক্তির উন্নয়নে কাজ করবে বাংলাদেশ-সৌদি আরব

news-image

তথ্যপ্রযুক্তির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও সৌদি আরব। এছাড়া সৌদি বিনিয়োগ প্রবাহ বৃদ্ধিসহ দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট অন্য বিষয়ে একসঙ্গে কাজ করবে দুই দেশ। আইসিটি বিভাগের পক্ষ থেকে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
বুধবার (৭ অক্টোবর) সৌদি সরকারের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ড. মোহাম্মদ বিন ইব্রাহিম আল-সুওয়াইয়েলের দফতরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে দ্বিপাক্ষিক এক বৈঠকে এসব বিষয়ে একমত প্রকাশ করা হয়। 


ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আইসিটিমন্ত্রী ড. মোহাম্মদ বিন ইব্রাহিম আল-সুওয়াইয়েলের কাছে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের এগিয়ে চলা এবং বর্তমান সরকারের নানাবিধ কর্মকাণ্ড তুলে ধরেন জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেওয়ার পর থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। হাই-টেক পার্কসহ প্রযুক্তি সংশ্লিষ্ট অবকাঠামো সৃষ্টিতে গুরুত্বারোপ করার পাশাপাশি প্রযুক্তি-জ্ঞান সম্পন্ন মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার। এ সময় সৌদি মন্ত্রী ড. আল-সুওয়াইয়েল তথ্যপ্রযুক্তি খাতে সৌদি আরবের সমসাময়িক অগ্রগতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে পলককে অবহিত করেন। বৈঠকের এক পর্যায়ে সৌদি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পলক। 
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা