,

রাজধানীতে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

news-image

রাজধানীর বারিধারায় অগ্নিদগ্ধ হয়ে রুমা আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। স্বজনদের অভিযোগ, রুমাকে তাঁর স্বামী আবু তাহের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার পর থেকে তাহের পলাতক আছে। রুমানার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। নিহতের স্বজনরা জানায়, আবু তাহের বারিধারা আবাসিক এলাকার এফ ব্লকের ৪ নম্বর রোডের ১৯৮ নম্বর বাড়িতে থাকে। সঙ্গে তাঁর প্রথম স্ত্রী ও ছেলেমেয়ে থাকে। দ্বিতীয় স্ত্রী রুমা গার্মেন্টের মেশিনারিজ মালামাল কেনাবেচার ব্যবসা করতেন। তাহেরও একই ব্যবসা করে। ব্যবসায়িক সম্পর্কের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পাঁচ বছর আগে তাহের রুমাকে গোপনে বিয়ে করে। নিহতের বড় বোন ফাতেমা আক্তার সুমি বাড্ডায় বাস করেন। তিনি জানান, রুমা সেখানেই থাকতেন। আর তাহের কখনো বারিধারায়, আবার কখনো তাঁর বাসায় থাকত। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে রুমাকে বারিধারার বাসায় ডেকে নেয় তাহের। সুমির অভিযোগ, সেখানে বাসার নিচে গেলে রুমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তাহের। ভাটারা থানার এসআই ওমর আলী বলেন, ঘটনার পর থেকে তাহের আগের ঘরের ছেলেমেয়েকে নিয়ে পলাতক আছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ