,

‘মার্কিন নৌ মহড়াকে কেন্দ্র করে চীনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি’ , গাজা সীমান্তে ৬ ফিলিস্তিনি তরুণকে হত্যা করল ইসরাইল

news-image

দক্ষিণ চীন সাগরে পরিকল্পিত মার্কিন নৌমহড়া  চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে। দৈনিক ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক খবরে এ আশংকা ব্যক্ত করা হয়েছে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্পার্টলি দ্বীপপুঞ্জকে নিজ ভূখণ্ড বলে দাবি করে আসছে বেইজিং। এ দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে মার্কিন রণতরী যাতায়াতের পরিকল্পনা করেছে বলে দৈনিকটির খবরে বলা হয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যেই এ মহড়া শুরু হবে। পদস্থ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে দৈনিকটি।
এ প্রতিবেদনকে চীন উদ্বেগের সঙ্গে গ্রহণ করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র হুয়া চুনিং। দক্ষিণ চীন সাগরের বর্তমান পরিস্থিতিকে বাস্তব এবং ন্যায়সঙ্গতভাবে খতিয়ে দেখার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান তিনি। চুনিং বলেন, দক্ষিণ চীন সাগরে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য বেইজিং-এর সঙ্গে ওয়াশিংটনের গঠনমূলক ভূমিকা পালন করা উচিত।
তিনি আরো বলেন, চীনের নীতিগত অবস্থানের বিষয়ে আমেরিকার পরিষ্কার ধারণা থাকা উচিত।
এদিকে, ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এ ধরণের উত্তেজনাকে কেন্দ্র করে দক্ষিণ চীন সাগরে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বেইজিং এবং ওয়াশিংটন। চীন ঐতিহাসিকভাবে ওই এলাকার ওপর নিজ সার্বভৌমত্ব দাবি করে আসছে। – সূত্র : আইআরআইবি

 

গাজা সীমান্তে ৬ ফিলিস্তিনি তরুণকে হত্যা করল ইসরাইল

ইহুদিবাদী ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজা সীমান্তে ছয় ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে। বর্বর ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে আহত হয়েছে আরো অন্তত ১৭ ফিলিস্তিনি। শহীদ ছয় ফিলিস্তিনি তরুণের মধ্যে চারজনের নাম হিশাম মুহসেন, আহমেদ আল-হিরবাউয়ি, শাদি দাওলা এবং আবেদ আল-ওয়াহিদি। gajaa1এই চারজনেরই বয়স ২০ বছর। গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, গাজা-ইসরাইল সীমান্তে প্রতিবাদকারী জনতার উপর দখলদার সেনারা সরাসরি গুলি চালালে ছয় ফিলিস্তিনি শহীদ ও অপর ১৭ জন আহত হয়। ইসরাইলি সেনারা দাবি করেছে, প্রায় ২০০ ফিলিস্তিনি গাজা সীমান্তে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে তারা গুলিবর্ষণ করে এর জবাব দেয়।
এর আগে গাজার একটি মসজিদে আজ (শুক্রবার) জুমার নামাজের খোতবায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইসরাইল বিরোধী ইন্তিফাদা গণআন্দোলন জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, একমাত্র ইন্তিফাদার মাধ্যমে ফিলিস্তিনি জনগণ স্বাধীনতা অর্জন করতে পারবে। -সূত্র : আইআরআইবি

 

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু