,

দেখা করতে মাঝরাতে সিদ্ধার্থর বাড়ি গেলেন আলিয়া

news-image

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে আলিয়া ভট্টর সম্পর্ক নিয়ে এমনিতেই গুঞ্জন রয়েছে বলিউডে। আর এরই মধ্যে সিদ্ধার্থর সঙ্গে দেখা করতে মাঝরাতে তাঁর বাড়িতে গেলেন আলিয়া। কিন্তু ক্যামেরার চোখকে ফাঁকি দেওয়া গেল না। দুজনের ছবি ধরা পড়ল ক্যামেরায়। শাহিদ কাপূরের সঙ্গে তাঁর সিনেমা 'শানদার' এর তৃতীয় গান নিঁদ না মুঝকো আয়ের রিলিজ অনুষ্ঠানে ছিলেন আলিয়া। সেখান থেকেই আলিয়া সিদ্ধার্থর বাড়িতে চলে আসেন বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।aliabird
আলিয়া ও সিদ্ধার্থর ডেটিংয়ের কথা আর গোপন নেই। যদিও দুজনেই এ ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু বেশ কয়েকবারই তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। সম্প্রতি ডেটিংয়ের খবর সম্পর্কে বলেছিলেন, কিছু জিনিসকে বিশেষভাবে বললে তার গুরুত্ব কমে যায়। এটা একেবারেই ব্যক্তিগত বিষয়, যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ও পবিত্র। কিছুদিন আগে বিয়ের পরিকল্পনা সংক্রান্ত প্রশ্নের উত্তরে সিদ্ধার্থ বলেছিলেন, এ ব্যাপারে তিনি এখনও কিছু ভাবেননি। তিনি বলেছিলেন, এখন আমার বয়স ৩০.. আর এই বয়স এখনকার দিনে ২০ বছরের মতো। তাই এখনই বিয়ের ব্যাপারে ভাবছি না। সিদ্ধার্থ সবেমাত্র তাঁর আগামী সিনেমা 'বার বার দেখো'র শ্যুটিং শেষ করে ফিরেছেন। এই সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। সিদ্ধার্থ ও আলিয়াকে দেখা যাবে কপূর অ্যান্ড সন্স সিনেমায়।
 

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু