,

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে ছাত্র নিহত

news-image

যুক্তরাষ্ট্রের নর্দার্ন অ্যারিজোনা স্টেটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীর গুলিতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাগস্টাফ ক্যাম্পাসে বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে বলে ক্যাম্পাস পুলিশ প্রধান গ্রেগরি ফোলার জানিয়েছেন।
গুলিবর্ষণকারী ১৮ বছর বয়সী ওই ছাত্রের নাম স্টিভেন জোনস। তিনি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী। পুলিশ কর্মকর্তা ফোলার বলেন, কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষের সময় বন্দুক বের করে গুলি চালান জোনস। আহত তিনজনের শরীরে একাধিক গুলি লেগেছে। তাদের ফ্ল্যাগস্টাফ মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমন সময়ে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে প্রাণহানির ঘটনা ঘটল যখন প্রেসিডেন্ট বারাক ওবামার গত সপ্তাহে ওরিগন স্টেটের রোজবার্গের একটি কলেজে গুলিতে নিহত নয়জনের স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ছাত্রাবাসের পাশে পার্কিং এলাকায় গভীর রাতে গুলির এই ঘটনা ঘটে বলে নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন।
তবে কী নিয়ে এই সংঘর্ষ সে বিষয়ে কিছু জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা