,

সুষ্ঠু নির্বাচন হলে নৌকা পাঁচ শতাংশের বেশি ভোট পাবে না : কাদের সিদ্দিকী

news-image

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে নৌকা পাঁচ শতাংশের বেশি ভোট পাবে না। শুক্রবার বিকেলে  টাঙ্গাঈলের সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আপনি আন্তর্জাতিক পুরস্কার পেয়ে বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। কালিহাতীর উপ-নির্বাচনে ভোট কারচুপি করে এই পুরষ্কারে সম্মান নষ্ট করবেন না। তিনি বলেন, দেশে যাতে আর ভোটার বিহীন নির্বাচন না হতে পারে, সেজন্যই ভোটযুদ্ধে অংশ নিতে চাই।


কাদের সিদ্দিকী বলেন, আমরা আওয়ামী লীগ বা বিএনপির পক্ষেও নয়, বিপক্ষেও নয়। আমরা ভোটের পক্ষে।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হালিম সরকার লালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নাসরিন সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মীর জুলফিকার শামীম প্রমুখ।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা