বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছিহাতা ইউনিয়ন পরিষদে বহুমুখী প্রশিক্ষন কেন্দ্র স্থাপন

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন বর্তমান সরকার নারীদের আত্ম নির্ভরশীল করে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে। এই সরকার নারী বান্ধব সরকার। নারীরা স্বাবলম্বী হলেই দেশ এগিয়ে যাবে। তাই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। নারীরা যাতে সেসকল সুযোগ-সুবিধে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন সে ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে।   
তিনি আজ শুক্রবার নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন পরিষদে নারীদের বহুমুখী প্রশিক্ষন কেন্দ্র স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সদর উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড: আশরাফুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,মাছিহাতা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুন্সি প্রমুখ।  
অনুষ্ঠানে সেলাই ও ব্লক-বাটিক বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষন গ্রহনকারী  ৬০ জন প্রশিক্ষনার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি। তাদের মধ্যে ২০ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়। উপজেলা পরিষদ,উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট ও এলজিএসপি’র যৌথ অর্থায়নে নারীদের প্রশিক্ষন ও প্রশিক্ষনের সরঞ্জামাদি এবং সেলাই মেশিন প্রদান করা হয়। 
নারীদের বহুমুখী প্রশিক্ষন কেন্দ্রটিতে পর্যায়ক্রমে নানা প্রশিক্ষন প্রদান করা হবে বলে জানান মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। 

আমিরজাদা চৌধুরী 
ব্রাহ্মণবাড়িয়া
০৯.১০.১৫

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান