,

আখাউড়ায় বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু, আহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রামধননগর গ্রামে আজ শুক্রবার বিদ্যুৎস্পর্শে মো. ফিরোজ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পর্শ হয়ে ঢাকায় নেওয়ার পথে বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন মো. সোহেল মিয়া (৩০) ও মো. কবির মিয়া (৩৫) নামে আরো দু’জন। 
এদিকে আহতদের হাসপাতালে আনার পর কোনো মেডিকেল অফিসার ছিলেন না বলে রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন। তবে আহতদেরকে অ্যাম্বলেন্সে উঠানোর পর মাজহারুল ইসলাম নামে একজন মেডিকেল অফিসার আসেন বলে তারা জানান। 
জানা যায়, রামধননগর গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে ভবন নির্মাণ কাজ চলছিল। বেলা ১২টার দিকে পিলারের জন্য বসানো লোহার রড উপর দিকে উঠালে তা সরবরাহ লাইনে গিয়ে লাগে। এতে ওই তিনজন বিদ্যুৎস্পর্শ হন। গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢাকায় পাঠানো হলে একজন মারা যান।
ডা. মাজহারুল ইসলাম জানান, বিদ্যুৎস্পর্শে দু’জনের শরীর খুব বেশি ঝলসে যায়। তাদের বাঁচার সম্ভাবনা খুব কম। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। 
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমত আরা এ্যনি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা