,

পটিয়ায় বাসচাপায় চারজন নিহত

news-image

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসচাপায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত চারজন। শুক্রবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শফিকুল আজম জানান।
নিহতরা হলেন- অটোরিকশা চালক মো. সাইফুল ইসলাম এবং আরোহী অনিক সেন (৫), কাঁকন সেন (৩) ও রুপনা সেন (২৫)। অনিকের বাবা অঞ্জন (৩৬), অর্পণ সেন, অনামিকা সেন (২৫) ও কাঞ্চন সেনকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই মো. শফিকুল আজম জানান, হতাহতরা সবাই পরস্পরের আত্মীয়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা শফিকুল বলেন, বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। পটিয়া শহরের দিকে আসছিল অটোরিকশাটি। পথে বাসটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর রুপনা সেন মারা যান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের