,

ঘুমের মধ্যে ঘাম ঝরতে পারে যেসব কারণে

news-image

অনেকেই শান্তিতে ঘুম দিয়েও গভীর রাতে ঘেমে নেয়ে ওঠেন। মাঝে মধ্যে দুঃস্বপ্নের পেরেশানি ভিন্ন বিষয়। কিন্তু এমনিতেই যদি প্রায়ই এমন ঘটে, তবে আপনার অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে। সাধারণত শিশুদের এমনটা হয়। আবার নারীদের মেনোপজের সময়ও এমন ঘটতে পারে।

স্বাভাবিক কারণের একটি হলো, গরমের সময় দেহের তাপমাত্রা বেড়ে গেলে ঘেমে যাওয়াটা সমস্যা নয়। আবার স্বাভাবিক তাপমাত্রা থাকা অবস্থাতেও যদি আপনি ভারী পোশাকে বিছানায় যান, তবুন ঘাম আসতে পারে। আবার রাতে যদি ব্যায়াম করে ঘুমাতে যান, সে ক্ষেত্রেও ঘুমের মধ্যে ঘামতে পারেন।

ঘুমের নানা স্তরের মধ্যে ধারাবাহিকতা নষ্ট হলেও ঘাম ঝরতে পারে। আবার ঘুমের মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হলেও ঘাম দেখা দেয়। এ সময় এমনিতেই আপনি ঘুমন্ত অবস্থায় শ্বাস টানতে অনেক শক্তি ক্ষয় করেন। ঘুমের প্রত্যেক স্তরের এমন সমস্যায় কর্টিসল হরমোনের ক্ষরণ ঘটে। এটাকে বলা হয় স্ট্রেস হরমোন।

অনেক সময় শিশুরা ঘুম থেকে লালাচে মুখ নিয়ে জেগে ওঠে। বুঝতে হবে, তাদেরও ঘুমের ব্যাঘাত ঘটছে। শ্বাস-প্রশ্বাসে সমস্যা হলেও এমন হয়।

নারীরা নানা সমস্যার সম্মুখীন হতে পারে। মেনোপজের আগ  দিয়ে তাদের ঘুমের মধ্যে ঘাম দেখা দেয়। এ সময় দেহে লালচে গোটা দেখা দিতে পারে। অনেক সময় দেহে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে ঘুমের ব্যাঘাত ঘটে। তখন ঘাম আসে।

যদি অ্যালকোহল খেয়ে কেউ ঘুমাতে যায়, তবে ঘুমের মধ্যে ঘাম ঝরতে পারে। কারণ এতে ঘুমের নানা স্তরে ব্যাঘাত সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা