বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের বেঙ্গাউতায় জুলুম-অত্যাচার গ্রামছাড়া প্রবাসীর পরিবার

news-image

আমিরজাদা চৌধুরী : নাসিরনগরের চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামে চলছে সন্ত্রাসীদের রাজত্ব। তাদের অত্যাচার-নির্যাতনে গ্রামছাড়া অনেকে। এমনই একজন আলী আহাম্মেদ। সৌদি প্রবাস থেকে ছুটিতে এসে ৩ দিন মাত্র থাকতে পেরেছিলেন বাড়িতে । এরপরই পরিবার –পরিজন নিয়ে তাকে হবিগঞ্জের মাধবপুরের ভাড়াটিয়া বাসায় উঠতে হয়। ৬ মাস আগের ঘটনা এটি। ইলিয়াস ছুটি কাটিয়ে বিদেশ চলে গেলে গত ২৭ শে সেপ্টেম্বর বেঙ্গাউতায় তার বাড়িসহ আরো ৫ টি বাড়িতে হামলা চালায় এ গ্রামের আবদুল সহিদের ছেলে ইলিয়াছ মিয়া ও তার দলবল। বাড়ির নারী-শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা কেউই রক্ষা পায়নি তাদের হাত থেকে। নির্বিচারে মারধোর করা হয় সবাইকে। প্রায় ২ ঘন্টা ধরে তান্ডব চলে আলী আহম্মদ,আলী আসাদ,ইব্রাহিম,আলাল মিয়া ও ইসহাক মিয়ার বাড়িঘরে। এসব ঘরবাড়ি থেকে লুট করে নেয়া ৫ লক্ষাধিক টাকার মালামাল। এসময় আহত হয় ১৫ জন। এ ঘটনায় ঐদিনই নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন আলী আহম্মদের স্ত্রী পারভীন আক্তার। এ মামলায় প্রধান আসামী করা হয় ইলিয়াছ মিয়াকে। অন্যান্য আসামীরা হচ্ছে জাহেদ মিয়া,নূরুল আমিন,সোহেল মিয়া,রুবেল মিয়া,আনু মিয়া,ছালেক মিয়া,মোজাম্মেল মিয়া ও গাউছ মিয়াসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গ্রামের নিরীহ লোকজনকে ভয়ভীতি দেখিয়ে তাদের টাকা পয়সা ও ধনসম্পদ আত্বসাত করাই আসামীদের কাজ। তাদের অত্যাচার নির্যাতনে অনেক মানুষ বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে। আলী আহাম্মেদ পরিবার নিয়ে গ্রাম ছেড়ে মাধবপুর ভাড়া বাসায় চলে গেলে গত ২৭ শে সেপ্টেম্বর তার খালি ঘর থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় আসামীরা। এসময় আশপাশের বাড়িতে থাকা আলী আহাম্মেদের  আত্বীয়-স্বজন তা দেখে ডাক-চিৎকার শুরু করলে আসামীরা তাদের ঘরবাড়িতে ডুকে লুটপাট ও মারধোর করতে শুরু করে । ঐসময় বাড়ির মেয়ে ছেলেদেরও স্লীলতাহানি ঘটায় হামলাকারী সন্ত্রাসীরা। তাদের হামলায় আহত হয় আলাল মিয়া,রিনা বেগম,সালমা বেগম,সাফিয়া বেগমসহ ১৫ জন। সরজমিনে ঐ গ্রামে গেলে জানা যায়-ইলিয়াছ ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে অলি মিয়া নামে এ গ্রামেরই আরেকজন গ্রাম ছেড়ে আন্দিউড়া আশ্রয় নিয়েছেন। গ্রামের প্রখ্যাত আলেম মুখলেছুর রহমানও তাদের অত্যাচার নির্যাতনের শিকার। ২০০৪ সালে এদের হাতেই খুন হন আলফাজ মিয়া নামের একজন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জানিয়েছেন এ  মামলার কোন আসামী এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। তবে পুলিশ কয়েকবার গ্রামে গিয়ে আসামীদের গ্রেফতারে অভিযান চালিয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান