বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

news-image

আকতার হোসেন ভুইয়া : নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩২টি মন্ডপের সকল প্রস্তুতি চলছে পুরোদমে। ১৯ অক্টোবর সোমবার ষষ্টি পূজা ও দেবীর বোধন,মঙ্গলবার দেবী ষষ্টি ও অদিবাস,বুধবার সপ্তমী পূজা,বৃহস্পতিবার মহা-অষ্টমী পূজা ও শুক্রবার মহা-নবমী শেষে বিজয়া দশমী।   ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলবে। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে নাসিরনগরে মৃৎশিল্পীরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ।  কাশফোটা শরতের শারদীয় এ দুর্গোৎসবকে পরিপূর্ণ রুপ দিতে মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে উপজেলার গ্রাম,পাড়া,মহল্লার হিন্দুপাড়া গুলোতে আগাম শারদীয় উৎসবের আমেদ লক্ষ করা গেছে। উচু-নিচুর বিভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে এক্ত্র করে মহাসম্মিলন ঘটনো হয় বলে এ পূজাকে বলা হয় সার্বজনীন পূজা। আর শরৎকালে হয় বলে বলা হয় শারদীয় উৎসব। প্রতিমার গায়ে রঙ-তুলির কাজ শেষে অলংকার জড়ানো ও বস্ত্র আচ্ছাদনের পরই শুরু হয় পূজার মূল পর্ব। স্থানীয় কারিগর ছাড়াও বিভিন্ন স্থান থেকে কারিগররা এখানে এসে মাটির প্রতিমা তৈরি করছে । হিন্দু সম্প্রদায়ের দূর্গতিনাশীনী দূর্গাদেবীকে বরণ করে নিতে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরির কাজ,সাজসজ্জার কাজ চলছে। ঢাক বাদ্যকাররা বাদ্যযন্ত্র ঠিকঠাক করে নিচ্ছেন। পাশাপাশি  প্রতিমা শিল্পীরাও মহাব্যস্ত প্রতিমা তৈরিতে ব্যস্ত এর কারিগররা। দেবীকে স্বাগত জানাতে সবর্ত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের আবাল ,বৃদ্ধ-বনিতা,নারী,পুরুষসহ সব বয়সী মানুষ এ সর্ববৃহৎ শারদীয় উৎসবকে সার্থক করতে প্রহর গুনছে। সব মিলিয়ে ব্যাপক প্রস্ততি চলছে প্রতিটি পূজামল্ডপে। উপজেলার সদর ইউনিয়নে ২৪টি,চাতলপাড় ইউনিয়নে ৫টি, ভরাকুট ইউনিয়নে ২২টি, কুন্ডা ইউনিয়নে ১৪টি, গোয়ালনগর ইউনিয়নে ৪টি,বুড়িশ্বর ইউনিয়নে ১৪টি,ফান্দাউক ইউনিয়নে ১১টি,গুনিয়াউক ইউনিয়নে ৪টি,চাপরতলা ইউনিয়নে ৬টি,গোর্কণ ইউনিয়নে ১৩টি,পূর্বভাগ ইউনিয়নে ৫টি, হরিপুর ইউনিয়নে ৪টি ও ধরমন্ডল ইউনিয়নে ২টি মন্ডপে পূজা অনুষ্টিত হবে। 
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল জ্যোতি দত্ত জানান, এবার ১৩২টি মল্ডপে পূজা উৎসবের প্রস্তুতি চলছে। তবে কোন কোন স্থানে পূজামন্ডপ বাড়তে কমতে পারে। তাছাড়া নাসিরনগর সাম্প্রদায়িত সম্প্রীতির  উপজেলা। দীর্ঘদিন ধরেই এখানে হিন্দু-মুসলমানেরা একসাথে ধর্মীয় উৎসব পালন করে আসছে। এবারও তার ব্যত্যয় ঘটবে না বলে তিনি দাবি করেন।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, হিন্দু ধর্মাবলম্বীদের এ বড় অনুষ্ঠানের শান্তি -শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিকভাবে সব ধরনের প্রস্তুতি রয়েছে ।