,

আবেদনময়ী পরিনীতি

news-image

‘ইশকজাদে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বেশ ভালই আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। প্রিয়াংকা চোপড়ার চাচাতো বোন হওয়ায় তার উপর দর্শকদের কৌতূহল ও আগ্রহও একটু বেশি ছিল। কিন্তু এ ছবির পর থেকে পরিনীতি নিজেকে আর তেমনভাবে মেলে ধরতে পারেননি। তার সর্বশেষ ছবি ‘কিল দিল’ ছিল বলিউড বক্স অফিসে সুপার ফ্লপ। সব মিলিয়ে গত এক বছর ধরে পরিনীতির সময়টাও ভাল যাচ্ছে না। কোন নতুন ছবিতেও চুক্তিবদ্ধ হননি তিনি এ সময়ে। এ সময় তিনি ব্যস্ত থেকেছেন বিজ্ঞাপনের শুটিংয়ে। তাছাড়া বেশ কিছু ফ্যাশন শোতেও অংশ নিয়েছেন। তবে এক বছর পর সম্প্রতি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরিনীতি। নাম না ঠিক হওয়া এ ছবিটি পরিচালনা করবেন বর্তমান সময়ের আলোচিত পরিচালক প্রভুদেবা। আর এ ছবিতে সম্পূর্ণ আবেদনময়ী পরিনীতিকে দেখা যাবে। আগের ছবিগুলোতে রোমান্টিক পরিনীতিকেই আবিষ্কার করা গেছে। তবে এবার সেক্সসিম্বল ইমেজে পর্দায় আসছেন তিনি। এরই মধ্যে এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরিনীতি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন এ তারকা। তবে ছবিতে তার নায়ক হিসেবে কে থাকবেন সেটি ঠিক হয়নি। এটি মূলত একটি রোমান্টিক ড্রামানির্ভর ছবি। পরিনীতি এখানে অভিনয় করবেন একজন পতিতা চরিত্রে, যে কিনা এই বেশে থেকে অন্ধকার জগতের খোঁজখবর আইন প্রয়োগকারী সংস্থাকে পৌঁছে দেন। এ চরিত্রটি করতে গিয়ে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হবেন তিনি। এ বিষয়ে পরিনীতি বলেন, এ ধরনের চরিত্র আগে আমি করিনি। এটা আমার জন্য চ্যালেঞ্জিং। কারণ একই সঙ্গে এখানে আবেদনময়ী রূপে আমাকে যেমন দেখা যাবে, আবার অ্যাকশন দৃশ্যেও কাজ করতে হবে। সব মিলিয়ে আমার ক্যারিয়ারে ছবিটি নতুন মাত্রা যোগ করবে বলেই বিশ্বাস। আশা করছি ভাল কিছুই হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে