,

আত্মসমর্পণ না করলে এমপি লিটনকে গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এমপি  মঞ্জুরুল ইসলাম লিটন আত্মসমর্পণ না করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয় নিজ দফতরে  মাদক নিয়ন্ত্রণ বোর্ডের ১৪তম সভা শেষে সাংবাদিকদের  তিনি এ কথা বলেন। অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, শিশু সৌরভের পায়ে গুলি করার জন্য অভিযুক্ত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন আত্মসমর্পণ না করলে তাকে খুঁজে বের করে গ্রেফতার করা হবে।
 
তিনি  বলেন, একজন এমপির বিরুদ্ধে যখন অভিযোগ আসল, তখনই আমরা চেয়েছিলাম ভিকটিমের পক্ষ থেকে এসে কেউ মামলা করুক। তার বাবা এসে মামলা করলেন। মামলার পরপরই এমপি লিটনের অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এর আগে মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ বোর্ড সদস্য উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত, গত ২ অক্টোবর সকাল ৬টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে আহত হয় শিশু সৌরভ (৯)। সৌরভ গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা