,

মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন স্বজনরা

news-image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের সদস্য ও স্বজনরা কারাগারে গেছেন।  শুক্রবার বেলা পৌণে ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারে তার পরিবারের সদস্যরা যায়। 
 
মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৩ অক্টোবর সকালে মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করেন।  মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ রায় পুনর্বিবেচনা (রিভিউ) করার আবেদন জানাবেন। এ ব্যাপারে প্রস্ততি নেয়ার জন্য আইনজীবীদের পরামর্শ দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায় প্রকাশ করে। ওই দিনই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়া হয়।
 
নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল পরের দিন ১ অক্টোবর ফাঁসির আসামির দণ্ড কার্যকরের জন্য তাদের মৃত্যু পরোয়ানা জারি করে এবং তা কারা-কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে এবং কাশিমপুর কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে