সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যস্ত মানুষের ব্যাগে যে ১৩টি জিনিস থাকা জরুরি

news-image

সারাক্ষণ রাস্তায় যানজট, গাড়ি-ট্রেন বিলম্ব এবং আবহাওয়ার নানা টালবাহানা মিলিয়ে দৈনন্দিন জীবনটা অনেক পেরেশানির সৃষ্টি করে। প্রতিদিনের ব্যস্ততায় বেশ কয়েকটি জিনিস সঙ্গে নিয়ে বেরোতে হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেখে নিন  এমনই কয়েকটি প্রয়োজনীয় জিনিসের কথা।

১. ভালো মানের এবং কমদামি হেড ফোন। গাড়িতে ভ্রমণের সময় বাইরের আওয়াজ থেকে বাঁচতে এবং সুন্দর সময় কাটাতে এর ব্যবহার করতে পারেন।

২. ইউএসবি ক্যাবল সঙ্গে রাখবেন যার একপ্রান্তে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে। ল্যাপটপ থেকে যখন স্মার্টফোনটি চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে তখন এই ক্যাবলের জন্যে নিজেকে ধন্যবাদ জানাবেন।

৩. যখন-তখন বৃষ্টির হাত থেকে বাঁচতে হলে একটি ছাতার বিকল্প নেই।

৪. একটা কলম থাকা জরুরি। যখন-তখন লেখার কাজে অন্যের কাছ থেকে কলম চাইতে হবে না।

৫. পানির একটা বোতল রাখবেন। এমন বোতল কিনবেন যা বার বার ব্যবহার করা যাবে।

৬. ঠোঁটের যত্নে একটা বামের টিউব কিনে নিন। বিশেষ করে ঠোঁট শুষ্ক বৈশিষ্ট্যসম্পন্ন হলে এটি সঙ্গে রাখবেন।

৭. দীর্ঘ যাত্রায় বা ভ্রমণে একটি পোর্টেবল ব্যাটারি প্যাক সঙ্গে রাখলে বিপদে পড়তে হবে না। মোটামুটি ৫২০০ এমএএইচ প্যাক যথেষ্ট।

৮. বিজনেস মিটিংয়ে বা আলোচনায় ঝটপট গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখে নিতে একটা পকেট জার্নাল ব্যাগে রাখবেন।

৯. পকেটে এক প্যাকেট টিস্যু পেপার রাখবেন। ঠাণ্ডা-সর্দির সময় এটি কাজে লাগবে।

১০. একটা ই-রিডার থাকলে মন্দ হয় না। জরুরি জিনিস পড়তে পারবেন।  

১১. মিন্টের একটা বক্স সঙ্গে রাখতে পারেন। মুখের দুর্গন্ধ দূর করতে মিন্ট প্রয়োজন হবে।

১২. মুহূর্তেই শক্তি এনে দেয় এমন স্ন্যাক্সের কয়েকটা প্যাকেট রাখুন। লাঞ্চের সময় না পেলে এটা দিয়েই কাজ সারতে পারবেন।

১৩. গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিক ধারণ করতে একটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সঙ্গে রাখুন। সূত্র : বিজনেস ইনসাইডার
 

 

 

 

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান