শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাইলে পাঁচ বছর আগেই মা হতে পারতাম : ঐশ্বর্য , রণবীর নয়, অক্ষয়ের সঙ্গেই আমায় মানায় : ক্যাটরিনা

news-image

মা হওয়া কি আর মুখের কথা? কিন্তু ঐশ্বর্য রাই বচ্চনকে দেখুন! তাঁর দাবি, চাইলে বছর পাঁচেক আগেই মা হতে পারতেন তিনি! পাঁচ বছর আগে? মানে, ২০১০ সাল? অস্বাভাবিক কিছু নয়! ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সুন্দরী। তার পরে ওই পাঁচ বছরের হিসেব ধরলে ২০১০ পর্যন্তই বা অপেক্ষা করার কী দরকার ছিল! আরও আগেই তো মা হতে পারতেন ঐশ্বর্য! মুশকিল হল, ঐশ্বর্য নিজের জীবন সম্পর্কে এই মন্তব্যটি করেননি! নিন্দুকদের কথার পিঠে তাঁর রুপোলি পর্দায় মা হওয়া নিয়ে মন্তব্যটি করেছেন।
তা, কী বলছেন নিন্দুকরা?
নিন্দুকদের দাবি, ঐশ্বর্যর বয়স বাড়ছে! তাই ফিরে আসা ছবি ‘জজবা’-তে ঝুঁকি না নিয়ে মায়ের ভূমিকাতে অভিনয় করলেন তিনি! ঠিক যেমনটা করেছিলেন মাধুরী দীক্ষিত ‘আজা নাচলে’ ছবিতে। তেমনই শ্রীদেবীকেও তো এক মায়ের চরিত্রে দেখা গিয়েছিল কামব্যাক ছবি ‘ইংলিশ ভিংলিশ’-এ!
কথাটা স্বাভাবিক ভাবেই ঐশ্বর্যর ভাল লাগার কথা নয়। বিশেষ করে, এ রকম একটা ধারণা তো আছেই যখন বলিউডে— মায়ের চরিত্রে অভিনয় মানেই নায়িকাদের ফুরিয়ে যাওয়ার শুরু! ঐশ্বর্য অবশ্য বেশ ভালই জবাব দিয়েছেন এ সব উড়ে আসা কথার! সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে বলছেন, “জানি, মায়ের চরিত্রে অভিনয় করলে তেমন প্রশংসা পাওয়া যায় না! কিন্তু, কী আর করা যাবে! তবে, আপনারা বুঝতে পারছেন না যে বয়সটা কোনও ব্যাপার নয়! চাইলে সেলুলেয়েডে মা আমি পাঁচ বছর আগেই হতে পারতাম!”
সেই পাঁচ বছর পিছিয়ে গেলে দেখা যাবে, ঠিক ২০১০ সালেই হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে শেষ ছবি করেছিলেন ঐশ্বর্য। ‘যোধা আকবর’ ছবির পর এত দিন পরে এক মা হিসেবে রুপোলি পর্দায় ফিরছেন তিনি। তবে, ঐশ্বর্য কিন্তু হিসেব গুলিয়ে ফেলেছেন। মা তিনি এর আগেই হয়েছেন রুপোলি পর্দায়। ২০০৭ সালে মণি রত্নমের ‘গুরু’ ছবিতে। ঐশ্বর্য-ভক্তদের নিশ্চয়ই মনে আছে, ‘এক লো এক মুফত’ গানে যমজ সন্তান কোলে নিয়ে নায়িকা-অভিনীত সুজাতা দেশাইয়ের নাচের কথা? – সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

রণবীর নয়, অক্ষয়ের সঙ্গেই আমায় মানায় : ক্যাটরিনা 

চারপাশে এখন কেবল তাঁর আর রণবীর কাপুরের বিয়ে নিয়ে কৌতূহল। তার মাঝেই এক সাক্ষাৎকারে মন্তব্য করে বসলেন ক্যাটরিনা, “রণবীর নয়, অক্ষয় কুমারের সঙ্গেই আমায় দেখতে সব চেয়ে ভাল লাগে!” এখানেই থেমে থাকেননি নায়িকা! বলেছেন, এখনও পর্যন্ত জনপ্রিয় বলিউড জুটিদের মধ্যে তাঁর আর অক্ষয় কুমারেরটাই না কি সেরা! “কথাটা পলিটিক্যালি ইনকারেক্ট মেনে নিচ্ছি, কিন্তু সত্যি”, বলছেন ক্যাটরিনা!image_277141.5
যেকোনাে সাক্ষাৎকারেই এখন ক্যাটরিনার কাছে খালি জানতে চাওয়া হয় রণবীরের কথা! ছুতোয়-নাতায় টেনে আনা হয় তাঁর আর রণবীরের প্রসঙ্গ। এ বারেও ঠিক তাই হয়েছিল। এক কৌতূহলী সাংবাদিকের প্রশ্ন ছিল, রণবীর কাপুরের সঙ্গে তাঁর জুটিটাকে নিশ্চয়ই সেলুলেডেও উপভোগ করেন নায়িকা? প্রশ্ন করা মাত্রই এই বিস্ফোরক জবাবটি দেন ক্যাটরিনা! ক্যাটরিনা যাই বলুন, হিসেব কিন্তু বলছে অন্য কথা। তাঁর আর অক্ষয়ের জুটি যদি এতই ভাল হবে, তবে অক্ষয়ের সঙ্গে ছবির প্রস্তাব একের পর এক কেন ফিরিয়ে দিচ্ছেন তিনি?
আসলে তাঁর আর অক্ষয়ের জুটির না কি আর নতুন কিছু দেওয়ার নেই সেলুলয়েডে! সেই জন্যই অক্ষয়ের সঙ্গে ছবি করার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন তিনি, জানাচ্ছেন ক্যাটরিনা!