,

মহম্মদ আলি পার্কের মণ্ডপে পাখি নিয়ে সমস্যায় পুলিশ

news-image

এবার মধ্য কলকাতার মহম্মদ আলি পার্কের পুজার মণ্ডপসজ্জার অঙ্গ হচ্ছে জীবন্ত বিদেশি পাখি। ঠাকুর দেখতে এসে উপরি পাওনা হিসাবে দর্শনার্থীরা মণ্ডপে বিদেশি পাখি দেখবেন, তাতে পুলিশের আপত্তি নেই। কিন্তু সমস্যা হচেছ, চোখের সামনে রংবেরঙের বিদেশি পাখির কিচিরমিচির যে স্তব্ধ করে দিতে পারে কচি শিশু থেকে বৃদ্ধ-বৃদ্ধাদেরও নড়াচড়াও। সমস্যা তৈরি হবে রঙিন ম্যাকাও বা লাভ বার্ডদের সঙ্গে দর্শকরা সেলফি তুলতে শুরু করলে। অথবা জ্যান্ত পাখির ব্যাকগ্রাউন্ডে মনের মানুষটিকে রেখে ছবি তুলে সঙ্গে সঙ্গে হোয়াট্স অ্যাপে তা পোস্ট করতে শুরু করলে।
লালবাজার জানিয়েছে, এমনিতেই পুজার সময় বিকেলের পর থেকেই ভিড় হতে শুরু করে মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ারে। রাত যত বাড়ে, মণ্ডপে লাইন দেন হাজার হাজার দর্শনার্থী। প্রত্যেক বছরই মহম্মদ আলি পার্কের ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। মণ্ডপে বসানো হয় একাধিক সিসিটিভি। পুলিশ ওই মণ্ডপ চত্বরে অস্হায়ী কণ্ট্রোল রুমও তৈরি করে। এই বিষয়ে বিশেষ অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) রাজীব মিশ্র জানান, পরিদর্শনের পর তাঁরা উদ্যোক্তাদের জানিয়েছেন, পাখি দেখতে গিয়ে যদি দর্শনার্থীরা দাঁড়িয়ে পড়েন, তবে বাইরে দর্শনার্থীদের ভিড় ও লাইন বেড়ে যাবে। ভিড় পরিচালনা করার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে। সেণ্ট্রাল অ্যাভিনিউয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। জানা গিয়েছে, আগামী শুক্রবারই পুলিশ কমিশনার সুরজিত্‍ করপুরকায়স্থ এই মণ্ডপ পরিদর্শন করার সময় উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করবেন। লালবাজারের এক কর্তা জানান, ভিড়কেন্দ্রিক সমস্যা বৃ‌দ্ধি পেলে পুলিশের পক্ষ থেকে পাখির কাচের বাক্সের সামনে পর্দা টাঙিয়েও রাখা হতে পারে। যদিও মহম্মদ আলি পার্কের কর্ণধার দীনেশ বাজাজ জানান, মণ্ডপে থাকছে একাধিক গেট। প্রতিমা দর্শনের সঙ্গে সঙ্গে যাতে পাখি দেখতে ভিড় না হয়, সেই ব্যবস্থা করবেন ভিতরে থাকা স্বেচছাসেবকরা। দর্শনার্থীদের পাখি দেখতে কোনও সমস্যা হবে না। এদিকে, শহরের কয়েকটি মণ্ডপ খড়ের মতো দাহ্য পদার্থ ব্যবহার করেছে। উদ্যোক্তাদের বলা হয়েছে, অগ্নিনিরোধক রাসায়নিক ব্যবহার করতে। প্রত্যেকটি মণ্ডপে যাতে প্রবেশ ও প্রস্থানের গেট আলাদা হয়, সেই বিষয়েও উদ্যোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের