,

বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে বিএসএফের গুলি, নিহত ১

news-image

লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর সীমান্তে দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশি গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এতে রহিম (৩০) নামে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রহিম আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের গ্রামের আবুল কাশেমের ছেলে। 
বিজিবি ও গ্রামবাসী সূত্র জানায়, বিএসএফ জওয়ানদের একটি দল সীমান্তের জিরোলাইন থেকে বাংলাদেশের প্রায় সাড়ে ৩০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে গুলি চালায়। এ সময় তাদের গুলিতে রহিম গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক‍্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিতে আহত সুলতান (৬৫) নামের অপর একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা  আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে অন্যরা হলেন আনসার আলীর ছেলে সাজু, আনোয়ারুল ইসলামের ছেলে সুমন ও ইসমাইলের স্ত্রী রাবেয়া। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের