,

প্রমাণ মিললে জেল হতে পারে মেসির !

news-image

আগে শোনা গিয়েছিল মেসি মুক্ত। কর ফাঁকি দেয়ার মামলা চলবে তার বাবার বিরুদ্ধে। কিন্তু না, মুক্তি মিলছে না লিওনেল মেসির। তার বিরুদ্ধেও মামলা চলবে। প্রমাণ মিললে জেলও হতে পারে আর্জেন্টাইন এই অধিনায়কের।

কয়েকদিন আগে কর বিভাগের পক্ষে লড়াই করা মামলার আইনজীবীরাই অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেছিলেন বলে ধারণা করা হচ্ছিল মেসি অব্যাহতি পেতে চলেছেন। কিন্তু বৃহস্পতিবার স্পেনের আদালত রায় দিলেন, মেসির বিরুদ্ধেও মামলা চলবে। মেসি ভক্তদের জন্য এমন সংবাদ খুবই হতাশার।

২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ৪০ লাখ ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগে মেসি ও তাঁর বাবার বিরুদ্ধে স্পেনের আদালতে মামলা করা হয়। মেসির আইনজীবীরা এই মামলা থেকে বার্সা তারকাকে অব্যাহতির সব চেষ্টাই করেছিল। আদালতের কাছে আইনজীবিদের ভাষ্য ছিল এমন, ‘মেসির বাবাই তাঁর সব ধরনের আর্থিক বিষয় দেখাশোনা করে। মেসি শুধু সইটা করেন। চুক্তিপত্রও পড়ে দেখার সময় তাঁর নেই। প্রয়োজনও অনুভব করেননি।’ পরে মেসির পক্ষ থেকে সুদসহ ওই বকেয়া করের পুরোটা পরিশোধও করা হয়।

কিন্তু কোনকিছুতেই কাজ হচ্ছে না। আইনজীবি মেসিকে দায়মুক্তির আবেদন করলেও তা নাকচ করে দিয়েছে আদালত। আদালতের ভাষ্য, ‘অভিযুক্ত দুজনই যে অপরাধ সংগঠন করেছেন, তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

প্রমাণ মিললে শাস্তি পেতে হবে বাপ-বেটা দুজনকেই। ন্যুনতম ২২ মাস থাকতে হবে কারাগারে। তবে একটা ফাঁক রয়েছে। যে কারণে বেঁচে যেতে পারেন মেসি ও তার বাবা।  স্পেনের আইন অনুযায়ী দুই বছরের কম সময়ের জন্য কেউ প্রথমবারের মতো সাজাপ্রাপ্ত হলে তাঁর সেই সাজাটি স্থগিত সাজা (সাসপেন্ডেড) হিসেবে থাকে। অর্থাৎ​ পরবর্তীকালে একই ধরনের অপরাধ না করা পর্যন্ত এই সাজা ভোগ করতে হয় না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা