,

ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন ২ ঘণ্টায় !

news-image

ডেস্ক রির্পোট : কমবে পরিবহন ব্যয়। সাশ্রয় হবে জ্বালানি। বাঁচবে যাত্রীদের সময়। ভ্রমণ পিপাসুরা মাত্র দুই ঘণ্টায় যেতে পারবেন চট্টগ্রামে। রাস্তার দৈর্ঘ্য কমবে প্রায় ১২০ কিলোমিটার। প্রস্তাবিত ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস রেলওয়ে প্রকল্পে এসব প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার গণভবনে প্রকল্পটির প্রাথমিক তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সরকারি বেসরকারি অংশীদারিত্বে এটি করার চিন্তা করছে সরকার। চীন প্রকল্পে অংশীদার হতে আগ্রহী বলে জানানো হয়েছে।
প্রকল্প উপস্থাপন করে বলা হয়, ডিজেল চালিত রেল চললে সেগুলো ১৬০ কিলোমিটার গতিতে চলবে। আর ইলেকট্রিক রেল আনা হলে সেগুলো চলবে ২শ’ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
প্রকল্পের রুট হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা দিয়ে কুমিল্লার ময়নামতি হয়ে চট্টগ্রামে যাবে যাত্রীরা। বর্তমানে আখাউড়া দিয়ে অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ১২০ কিলোমিটার প্রায়। কিন্তু এক্সপ্রেস রেলওয়ে চালু হলে চট্টগ্রামের দূরত্ব দাঁড়াবে ২২৩ কিলোমিটার।
 
জাগো নিউজ থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা