,

প্রধানমন্ত্রীর ‘নামফলক’ প্রস্তুতে বিলম্ব

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী পূরণ হতে যাচ্ছে। শহরের যানজট নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওভারপাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভিত্তিপ্রস্থর স্থাপন করছিলেন ঠিক সেই মুহূর্তেও ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্কের সামনে নির্মিত প্রধানমন্ত্রীর নাম সম্বলিত ভিত্তিপ্রস্থরটি পুরোপুরিভাবে প্রস্তুত হয়নি। তখনো শ্রমিকরা ব্যস্ত ছিলেন নামফলক তৈরির কাজে। এরপর দুপুর আড়াইটার দিকে পুরোপুরিভাবে প্রস্তুত হয় ভিত্তিপ্রস্থরের ফলকটি।
এ ব্যাপারে জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রীর নামফলকটি আগেই লাগানোছিল। বৃহস্পতিবার শুধুমাত্র নামফলকের সৌন্দর্য বর্ধনের জন্য কিছু টাইলস্ বসানো হয়েছে। এর ফলে কিছুটা বিলম্ব হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রতিশ্রুতির আলোকে গত ২০১৩ সালের শেষে দিকে জেলা শহরের ডাক বাংলোর মোড় থেকে আশিক প্লাজা পর্যন্ত ৪৯৬.৪২ মিটার দৈর্ঘ্য ওভারপাস নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এই ওভারপাস নির্মাণের ব্যয় ধরা হয় ৭৯ কোটি ৫৫ লাখ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা