,

আশুগঞ্জে আজ থেকে চালু হচ্ছে বিদ্যুতের নতুন তিনটি ইউনিট

news-image

বৃহস্পতিবার থেকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে চালু হচ্ছে বিদ্যুতের নতুন তিনটি ইউনিট। সরকারি-বেসরকারি অংশীদারি চুক্তি-পিপিপি, আইপিপি ও সরকারের নিজস্ব অর্থায়নে- আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নতুন এসব কেন্দ্র থেকে, ৩শ' ৯৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। বিদ্যুৎ বিভাগ আশা করছে- ‘উচ্চ জ্বালানি দক্ষতা’ সম্পন্ন এসব প্রকল্প, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সহায়ক হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন- শুধুমাত্র গ্যাসের ওপর নির্ভর করে প্ল্যান্ট স্থাপন নয়; বরং জোর দিতে হবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। সম্প্রতি সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কেন্দ্রটির চলমান ইউনিটগুলোর সাথে নতুন করে যোগ হয়েছে আরো তিনটি ইউনিট। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল প্ল্যান্ট, পিপিপির আওতায় ইউনাইটেড এন্টারপ্রাইজের ২০০ মেগাওয়াটের মডিউলার প্ল্যান্ট এবং আইপিপি প্রকল্পের মাধ্যমে মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেডের ৫১ মেগাওয়াট। উচ্চ জ্বালানি দক্ষতা সম্পন্ন নতুন এসব প্ল্যান্ট বিদ্যুৎখাতে সক্ষমতা বাড়াবে বলে আশা আশুগঞ্জ পাওয়ার আশা প্রকল্প সংশ্লিষ্টদের। জ্বালানি বিশেষজ্ঞদের পরামর্শ হলো- কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না করে শুধুমাত্র গ্যাসের ওপর নির্ভর করলে উৎপাদন ঝুঁকিতে পড়তে পারে দেশ। তবে, বিদ্যুৎ খাতের পরিকল্পনা ও নীতি প্রণয়ন সংক্রান্ত প্রতিষ্ঠান- পাওয়ার সেল'র মহাপরিচালক মোহাম্মদ হোসাইনের দাবি, গ্যাস স্বল্পতা মাথায় রেখেই কাজ করছে সরকার। নতুন করে চালু হওয়া জ্বালানি সাশ্রয়ী এসব প্ল্যান্টের সার্বিক উৎপাদন দক্ষতা ৫৪ শতাংশেরও বেশি, ফলে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে প্রকল্পগুলো।

সূত্র: সময় টিভি 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা