,

বলভদ্র সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image

আকতার হোসেন ভুইয়া : দীর্ঘ প্রতীক্ষার পর লাখাই-নাসিরনগর-সরাইল সড়কে মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বলভদ্র নদীর বলভদ্র সেতুর দ্বার উম্মোচন করা হয়েছে। লাখাই ও সরাইল-নাছিরনগর-ঢাকা আঞ্চলিক বিকল্প মহাসড়কের বলভদ্র নদীর ওপর নবনির্মিত ব্রিজটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ব্রিজের উদ্বোধন করেন তিনি।
এতে ঢাকার সঙ্গে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের দূরত্ব কমবে ৪৫ কিলোমিটার। কমবে যাত্রী ভোগান্তি ও যানজট। পাশাপাশি কিশোরগঞ্জ, সরাইল, নাছিরনগর এলাকার লোকজনও এ সড়কটি ব্যবহার করতে পারবে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই সড়কে ২০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে। এরই মধ্যে এ প্রকল্পের হবিগঞ্জ-লাখাই অংশ এবং নাছিরনগর অংশের সড়ক ও ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে
ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সব প্রস্তুতি গ্রহণ করে, বলভদ্র নদীর ওপর সেতুটি স্বাধীনতার ৪৪ বছর পর র্নিমিত হওয়ায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে, মোড়াকরি এবং ফান্দাউক বাসীর নতুন বাঁধ সৃষ্টি হয়েছে, লাখাই এবং নাছিরনগর বাসীর মধ্যে নতুন বন্ধন সৃষ্টি হবে, যাতায়াত ব্যবস্থা ভাল হবে, সময় এবং দূরত্ব কমবে।বৃহত্তর সিলেট থেকে ঢাকার রাস্তার দূরত্ব এক ঘন্টা সময় কমবে । ও সিলেট -ঢাকার রাস্তার দূরত্ব কমবে প্রায় ৪৫ কিলোমিটার !
এই ব্রিজটি নির্মাণ করা এবং আঞ্চলিক মহাসড়কটি চালু করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। অনেক প্রতিকূলতার পর ব্রিজটি নির্মাণ হয়েছে। আজ সেতুর দ্বার উম্মোচন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা