,

বাংলাদেশিদের লিবিয়া না যেতে নির্দেশনা

news-image

যুদ্ধবিধ্বস্ত লিবিয়া সফর না করতে বাংলাদেশী নাগরিকদের কঠোরভাবে সতর্ক করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সতর্কতা বহাল থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়ার পরিস্থিতি পর্যবেক্ষন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ নিয়ে নতুন করে নির্দেশনা জারি করা না পর্যন্ত বাংলাদেশী নাগরিকদের লিবিয়া সফর থেকে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে। প্রসঙ্গত, গত জুলাই মাসে লিবিয়ায় বাংলাদেশ মিশন প্রত্যাহার করে নেয়া হয়। সেখানকার কর্মকর্তা ও কর্মীদের তিউনিসিয়ায় স্থানান্তর করা হয়েছে। প্রায় ৪০ হাজার বাংলাদেশী বর্তমানে লিবিয়ায় অনিশ্চিত জীবনযাপন করছেন। এদের অনেকে আবার ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পাড়ি জমানোর ঝুঁকিপূর্ণ পথও বেছে নিতে বাধ্য হচ্ছেন।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু