,

ক্রিকেটার শাহাদাত ৩ দিনের রিমান্ডে

news-image

নারী ও শিশু নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহম্মদ ইউসুফ হোসেন এই আদেশ দেন। 
মঙ্গলবার মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান শাহাদাতের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আজ শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। ঐদিনই শুনানি শেষে জামিন ও রিমান্ড বআবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়।
 
একই মামলায় শাহাদাতের স্ত্রী নিত্যকে মালীবাগ থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় আদালত। শিশু গৃহকর্মী হ্যাপীকে নির্যাতনের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ (২) ধারায় মামলা দায়ের করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। মামলায় শাহাদাত ও নিত্যকে আসামি করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা