,

দক্ষিণ আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল দল ব্রাজিল

news-image

দক্ষিণ আমেরিকান অঞ্চলে সবচেয়ে ব্যয়বহুল দল হিসেবে আর নিজেদের ধরে রাখতে পারলো না আর্জেন্টিনা। খেলোয়াড়দের মার্কেট ভ্যালু বিবেচনা করে প্রতিবছরই চালানো এই জরিপে এবার তাদের টপকে গেছে চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল। বিশেষায়িত ফুটবল সাইট ট্রান্সফারমার্কেট প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী এফসি বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি বিশের সবচেয়ে দামী ফুটবলার। তার সাথে আরো রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির বর্তমান ট্রান্সফার মূল্য ১২০ মিলিয়ন ইউরো। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে আপাতত খেলতে পারছেন না লিওনেল মেসি। সে কারনেই বাছাইপর্বে আর্জেন্টিনার বাজারমূল্যের অবনতি হয়েছে। জরিপে বলা হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলে সবচেয়ে ব্যয়বহুল দল হিসেবে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের সর্বমোট বাজারমূল্য ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান আর্জেন্টাইন দলের থেকে ২৫ মিলিয়ন বেশী। যদিও বহিষ্কারের কারনে ব্রাজিল দলে খেলছেন না নেইমার।

মেসিকে ছাড়া বর্তমান দলে সবচেয়ে দামী ফুটবলার সার্জিও আগুয়েরো যার ট্রান্সফার মূল্য ৬৭ মিলিয়ন ডলার। এরপরই ৫৬ মিলিয়ন ডলার নিয়ে রয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ব্রাজিলের মূল্য তালিকায় শীর্ষে রয়েছে চেলসির মিডফিল্ডার অস্কার। ৪২.৬ মিলিয়ন ডলারে ২০১২ সালে তিনি চেলসিতে যোগ দিয়েছিলেন। ৪১.৪ মিলিয়ন ও ৩৫.৮ মিলিয়ন ডলার মূল্যে তালিকায় পরের দুই স্থানে রয়েছেন হাল্ক ও লুকাস।

খেলোয়াড়দের বাজারদর হিসেবে দক্ষিণ আমেরিকার তৃতীয় ব্যয়বহুল দেশ হচ্ছে কলম্বিয়া। তাদের শীর্ষ তারকা হামেস রদ্রিগেজ রিয়াল মাদ্রিদ থেকে পায় প্রায় ৮৯.৬ মিলিয়ন ডলার। যদিও ইনজুরির কারনে তিনিও বর্তমানে দলের বাইরে রয়েছেন। এই অঞ্চলের অপর দলগুলো হলো উরুগুয়ে (১৫১ মিলিয়ন ডলার), চিলি (১১৯ মিলিয়ন), ইকুয়েডর (৭৪ মিলিয়ন), পেরু (৫০ মিলিয়ন), ভেনিজুয়েলা (৪২ মিলিয়ন) ও প্যারাগুয়ে (৩৮ মিলিয়ন)। মাত্র ৫.৬ মিলিয়ন মার্কেট ভ্যালু নিয়ে এই অঞ্চলের সবচেয়ে নীচু সারির দল হচ্ছে বলিভিয়া। বাসস ও ট্রান্সফার মার্কেট

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা