বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে সতর্ক থাকতে বলেছেন খালেদা জিয়া

news-image

লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে কবে ফিরবেন তা নিশ্চিত নয়। ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি।bnp বিএনপির কোনো নেতাও জানেন না । তার দুটি চোখের চিকিত্সা চলছে। লন্ডন বিএনপির একটি সূত্র জানায়, চোখের চিকিত্সার পর খালেদা জিয়ার পায়ের চিকিত্সা শুরু হবে। পায়ের গোড়ালির সমস্যায় ভুগছেন অনেকদিন ধরে। এর চিকিত্সায় আরো সময় লাগবে। এ কারণে দেশে ফিরতে বেশ বিলম্ব হবে। ফলে ফেরার তারিখ চূড়ান্ত করা হচ্ছে না। দলের দায়িত্বশীল নেতারা বলছেন, দেশে ফেরাটা মূলত চিকিত্সকের পরামর্শের ওপরই নির্ভর করছে। এনিয়ে বিভ্রান্তি তৈরির কোনো অবকাশ নেই।
 
এদিকে বেগম জিয়ার লন্ডন অবস্থানকালে দল পরিচালনার জন্য কোন নেতাকে দায়িত্ব দেননি তিনি। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অফিসিয়াল কার্যক্রম তদারকি করছেন। বেগম জিয়া দেশে না থাকায় নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে বলে জান গেছে। এরমধ্যে বিএনপির শীর্ষ নেতারা অভিযোগ করছেন, দল পুনর্গঠনের কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার পর গত কয়েকদিন সরকার তা বাধাগ্রস্ত করতে সারাদেশে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। নেতা-কর্মীদের গ্রেফতার ও হামলা-মামলা করছে। তারা অভিযোগ করে বলেন,নতুন নির্বাচনের দাবিতে চলতি বছরের শুরুর দিকে আন্দোলন কর্মসূচি চলাকালীন দেশজুড়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ২০ হাজারেরও বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। আন্দোলন থেমে যাওয়ার পরে কিছু দিন গ্রেফতার অভিযান কম থাকলেও গত কয়েক দিন ধরে তা ব্যাপকতা লাভ করেছে। এর মধ্যে দু’জন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর বিএনপি এতে জড়িত বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই প্রেক্ষাপটে খালেদা জিয়া দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে লন্ডন থেকে কথা বলেছেন বলে জানা গেছে। দায়িত্বশীল সুত্রটি জানায়,বেগম জিয়া নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেছেন, দেশের পরিস্থিতি ভালো নয়। সব পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। কোন উস্কানিতে পা দেয়া যাবে না। বেগম জিয়া বলেছেন, বিএনপির প্রতিটি ইউনিটকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা যে কোন মূল্যে বাস্তবায়ন করতে হবে। মামলা-হামলা উপেক্ষা করে পুনর্গঠন সম্পন্ন করতে হবে। তিনি বলেছেন,দলে চেইন অব কমান্ড প্রতিষ্ঠা এবং একটি সুপরিকল্পিত আন্দোলনের কাঠামো তৈরিতে মনোযোগী হতে হবে। 
দলের স্থায়ী কমিটির একজন সদস্য বলেন,দলের হাইকমান্ডের নির্দেশনা মাঠ নেতাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। তিনি বলেন,ম্যাডাম যতদ্রুত সম্ভব সারাদেশের পুনর্গঠন সম্পন্ন করার তাগিদ দিয়েছেন। ঐ নেতা জানান,বেগম জিয়াকে প্রতিদিনই দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানান হচ্ছে। দলের একটি উইং প্রতিদিনের পত্রিকা কাটিং এবং টেলিভিশনের গুরুত্বপূর্ণ খবরের ফুটেজ সংগ্রহ করে তা অনলাইনে লন্ডন পাঠাচ্ছে। তিনি বলেন, বেগম জিয়াকে জানান হয়েছে যে,দল পুনর্গঠনে সরকার বাধা সৃষ্টি করছে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, চেয়ারপার্সনের নির্দেশনা মোতাবেক আমরা পুনর্গঠন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের