,

ইয়েমেনে বিয়ে বাড়িতে বিমান হামলায় নিহত ২০ , সিরিয়ায় রাশিয়ার অভিযান নিয়ে ন্যাটোর বৈঠক

news-image

ইয়েমেনে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সানবান শহরে এক বিয়ে বাড়িতে বিমান হামলায়  কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এই আক্রমণের জন্য দায় কার সেটা এখনো জানা যায়নি।  সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।  

এর আগে গত মাসে ইয়েমেনের মোচায় বিয়ে বাড়িতে বিমান হামলায় ১৩০ জন নিহত হয়। সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী এই হামলার দায় অস্বীকার করে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে এক আদিবাসী নেতার বাড়িতে যিনি হুথি বিদ্রোহীদের সমর্থক বলে পরিচিত। এই ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

সিরিয়ায় রাশিয়ার অভিযান নিয়ে ন্যাটোর বৈঠক 

সিরিয়া সংকটে রাশিয়ার সামরিক সংশ্লিষ্টতা বৃদ্ধির শঙ্কাকে সামনে রেখে আজ ব্রাসেলসে ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে বসছেন। ন্যাটো সদস্য তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে একাধিকবার আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগ করার পরে এই বৈঠকের আলোচ্যসূচিতে সবার আগে থাকবে এটি। mimans

গত শনিবার ও রবিবার রাশিয়ান বিমানবাহিনীর জঙ্গি বিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করে। এর প্রতিবাদে দুইদিনই রাশিয়ান রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করে দেয় তুরস্ক। উত্তর আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীরা তুরস্কের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন।  এছাড়া বাল্টিক দেশগুলো ইউক্রেনে রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে শঙ্কার বিষয়টিও থাকবে বৈঠকের আলোচ্যসূচিতে।  একটি সংকটজনক পরিস্থিতির মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিবিসি জানিয়েছে, ব্রিটেনের ডিফেন্স সেক্রেটারি মাইকেল ফ্যালন বাল্টিকে যেকোনো মুহুর্তে দীর্ঘ সময়ের জন্য সেনাবাহিনী মোতায়েনে প্রস্তুত এমন ঘোষণা দিতে পারেন।  

গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায়  আল আসাদের সমর্থনে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। বুধবারে রাশিয়া জানায় ১৫০০ কিলোমিটার দুরের কাস্পিয়ান সাগরের জাহাজ থেকে ইসলামিক স্টেটসের অবস্থানে মিসাইল হামলা করেছে। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী লাভরভ জানিয়ে ছিলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মদদে প্রতিষ্ঠিত ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন এক সঙ্গে ইসলামিক স্টেটস ও অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু মার্কিন ডিফেন্স সেক্রেটারি অ্যাশ কার্টার বলেন, আমরা বিশ্বাস করি রাশিয়া ভুল কৌশল ব্যবহার করছে। তারা এমন লক্ষ্যে আঘাত করা অব্যাহত রেখেছে যেগুলো ইসলামিক স্টেটসের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বিবিসি। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে