,

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটসহ ১১টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী (ভিডিও)

news-image

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটসহ ১১টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো উদ্বোধনের আগে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের চিন্তা না করে শুধু অর্থের হিসাব নিয়ে ব্যস্ত থাকে বিশ্বব্যাংক।
তিনি আরও বলেন, আমার কোন চাওয়া পাওয়া নেই। জনগণের চাওয়াই আমার চাওয়া। বিশ্বব্যাংক যেটা আজকে ভাবে সেটা আমরা আগেই ভেবে রাখি।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পোস্তগোলা সরকারি ময়দার মিল উদ্বোধন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যক্রমের উদ্বোধন।
এছাড়া সিলেটের সুরমা নদীর উপর নির্মিত কাজীর বাজার সেতু, সিলেট বিমানবন্দর বাইপাস সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করণ প্রকল্প, মানিকগঞ্জে তিনটি সেতুর উদ্বোধন, হেমায়েতপুর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প, চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে এবং ঢাকা চট্টগ্রাম স্ট্যান্ডার্ড গেজ ডাবল লাইন প্রকল্প।
এছাড়া, আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমান হলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের আগে বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
 – সময় টিভি থেকে নেয়া।

https://www.youtube.com/watch?v=TbTmLcYfLYw

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা