,

রসায়নে নোবেল ২০১৫ পেলেন যারা

news-image

ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) মেরামতের গবেষণা করে রসায়নে ২০১৫ সালের নোবেল পেলেন তিন বিজ্ঞানী। এরা হলেন, থমাস লিন্ডাল, পল মড্রিচ এবং আজিজ স্যানচার। গতকাল (বুধবার) সকালে সুইডেনের স্টকহোমে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স সংবাদ সম্মেলনের মাধ্যমে রসায়নে নোবেল পুরস্কারের জন্য এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেন। 

এই তিন বিজ্ঞানী গবেষণা করে দেখিয়েছেন, জীবন্ত কোষ কিভাবে তার ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করে। ডিএনএর জিনে থাকা তথ্যের সুরক্ষা দেয় তা তাদের গবেষণায় উঠে এসেছে। এই গবেষণার ফলে ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো তৈরি হলো। 

এই তিন বিজ্ঞানীদের মধ্যে থমাস লিন্ডাল সুইডেনের বাসিন্দা। কিন্তু তিনি তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করেন যুক্তরাজ্যে। পল মড্রিজও যুক্তরাজ্যের বাসিন্দা। অন্যদিকে তুরস্কের বাসিন্দা আজিজ সানচার। 

এই তিন বিজ্ঞানীকে আট লাখ সুইডিশ ক্রোনার পুরস্কার হিসেবে দেয়া হবে। এই অর্থ তিনজন ভাগ করে নেবেন। 

পুরস্কার প্রাপ্তির পর থমাস লিন্ডেল যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের বলেন, ‘আমি অভিভূত! আমাকে পুরস্কারের জন্য নির্বাচিত করার ভাগ্যবান বলে মনে করছি।’ 

ক্লায়েস গুস্টাফসন নামের নোবেল কমিটির এক সদস্য বলেন, ‘রসায়নে পুরস্কার বিজয়ী এই তিন বিজ্ঞানী তাদের গবেষণায় জীবন্ত কোষের মধ্যে কি ঘটে তা আমাদের দেখিয়েছেন। তাদের এই গবেষণার ফলে ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হলো।’ 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে