,

শাহজালালে টিকেট ছাড়াই বিমানে তরুণী, যাত্রীদের মধ্যে আতঙ্ক

news-image

চট্টগ্রামগামী ইউএসবাংলার একটি ফ্লাইটে টিকেট বিহীন এক তরুণী উঠে পরলে ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। পরে একই ফ্লাইটে যাত্রীদের চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বোরখা পরিহিত এক তরুণীর ইউএসবাংলার ঐ ফ্লাইটে ওঠার খবর পেলে ফ্লাইটটি থামানো হয়। এসময় বোরখা পরিহিত ওই তরুণীর উপস্থিতির কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের এই কর্মকর্তা জানান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে বিমানবালারা প্লেনের মধ্যে চূড়ান্ত একটি গণনা দেয়ার সময় একজন যাত্রী বেশি থাকায় তারা সবার বোর্ডিং কার্ড দেখাতে বলেন। সেসময় ঐ তরুণীটি কোনও কার্ড দেখাতে পারেননি। পরে সব যাত্রীকে নামিয়ে অন্য একটি ফ্লাইটে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ। আলমগীর হোসেন আরও বলেন, ঐ তরুণীকে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেসময় তার কথাবার্তা শুনে কর্মকর্তাদের মনে হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। মেয়েটির যশোরে বাড়ী, তবে তিনি ঢাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তাকে জিজ্ঞাসাবাদের পর তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এতগুলো নিরাপত্তা স্তর পেরিয়ে একেবারে বিমানের মধ্যে প্রবেশ করা, আবার একটিই মাত্র সিট খালি থাকা কাকতালীয় ঘটনা এসব? এসব প্রশ্ন জন্ম দিয়েছে যাত্রীদের মধ্যে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা