,

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর বগুড়া মেডিক্যাল বন্ধ

news-image

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় একাডেমিক কাউন্সিলের বৈঠকে মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়। এরপর শিক্ষার্থীদের বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

কলেজ সূত্রে জানা গেছে, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি শিক্ষানবিশ চিকিৎসক ডা. আবু আহাদ সিজার ও সাবেক সাধারণ সম্পাদক ডা. আতিকুর রহমান আতিকের অনুসারীদের মধ্যে কলেজের ক্যান্টিন পরিচালনা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে ক্যান্টিনের খাবারের মান নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এর জের ধরে রাত ৩টার দিকে দুই পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধাঘণ্টা ধরে এই সংঘর্ষের সময় ক্যান্টিন ছাড়াও হোস্টেলের তিনটি কক্ষ ভাঙচুর এবং মালামাল তছনছ করা হয়। সংঘর্ষের পর রাতেই কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে সংঘর্ষে কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গতকাল সকাল থেকে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে সকাল ১১টায় একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক হয়। বৈঠকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনির্দিষ্টকালের জন্য মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের উপাধ্যক্ষ ডা. রেজাউল ইসলাম জানান, ক্যান্টিন পরিচালনা নিয়ে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এর জের ধরে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। এ কারণে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর বিকেলে শিক্ষার্থীরা হল ত্যাগ করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এরপর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়।জানতে চাইলে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবু আহাদ সিজার কালের কণ্ঠকে বলেন, 'আমরা কারো ওপর হামলা করিনি। আতিক তার বাহিনী নিয়ে এ হামলা চালিয়েছে।' অন্যদিকে সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, 'সিজার পরিকল্পিতভাবে এ ভাঙচুর চালিয়ে আমাদের ওপর দোষারোপ করছে।'

কলেজের অধ্যক্ষ আহসান হাবিব বলেন, 'শান্তি-শৃঙ্খলার অবনতি হওয়ায় বাধ্য হয়ে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।' 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের