,

১৫ কোটি টাকার বাড়ি

news-image

দুই একর জায়গার ওপর চার হাজার বর্গ ফুটের বাড়ি। ১৯৫০ সালে রকল্যান্ড কাউন্টিতে তৈরি বাড়িতে আছে চারটি বেডরুম। নিউ ইয়র্ক শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরের এই বাড়িতেই ছোটবেলা কেটেছে অ্যাঞ্জেলিনা জোলির। মা আর ভাইয়ের সঙ্গে ১৯৮০ সাল পর্যন্ত এখানেই থেকেছেন এই হলিউড অভিনেত্রী। পড়েছেন স্থানীয় প্রাথমিক স্কুলেও।anjilina

জোলির শৈশবের স্মৃতিমাখা বাড়িটি হতে পারে আপনারও। এজন্য খরচ করতে হবে ২০ লাখ ডলার (প্রায় ১৫ কোটি টাকা)। কিছুদিন আগেই বাড়িটি বিক্রির জন্য তালিকাবদ্ধ করেছে একটি আবাসন প্রতিষ্ঠান। এটির প্রতিনিধি রিচার্ড এলিস 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'কে জানিয়েছেন, 'আশপাশের সবাই জানে অ্যাঞ্জেলিনা জোলি এখানে ছোটবেলা কাটিয়েছেন। এ জন্য তাঁরা গর্বিত। বাড়িটির কিছু জায়গায় মেরামত করতে হবে। আমরা মূল নকশা অনুসরণ করেই সেটা করব।'


ডলারে কিশোরী বিক্রির ভয়ঙ্কর কাহিনী শোনালেন অ্যাঞ্জেলিনা
দীর্ঘদিন ধরে শরণার্থীদের নিয়ে কাজ করার পর প্রকাশ্যে তাদের কথা শোনালেন অ্যাঞ্জেলিনা জোলি। শোনালেন তাদের গল্প, যারা দিনের পর দিন ধর্ষণের শিকার আর সেটাই শেষ নয়। তাদের বিক্রি করতে হয় দরাদরি। দাম ওঠে কখনও ৪০ তো কখনও ৫০ ডলার।
প্রাক্তন বিদেশ সচিব ইউলিয়াম হঘের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন তিনি। যৌন হেনস্থা ছিল তাঁদের কাজের বিষয়। যৌন নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছেন জোলি। তিনি বললেন, ওইসব মেয়েদের সামনে কতটা অসহায় বোধ করতেন তিনি। যারা দিনের পর দিন ধর্ষণের শিকার, অথচ মুখ ফুটে সেকথা বলার সাহস করে না। তাঁর কথায়, শারীরিক অত্যাচার সহ্য করার থেকে তাঁর কাছে আরও বেশি ভয়ঙ্কর মনে হত সেক্স স্লেভ হিসেবে বিক্রি হওয়া। দীর্ঘ ১০ বছর ধরে ঘুরে ঘুরে কাজ করেছেন তিনি। যৌন হেনস্থার শিকার হওয়া কিশোরীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। যারা এতদিন মনে করত তাদের কথার কোনও মূল্যই নেই, তাদের কথাই এদিন সাংবাদিকদের সামনে বললেন হলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
ডলারে কিশোরী বিক্রির ভয়ঙ্কর কাহিনী শোনালেন অ্যাঞ্জেলিনা
anjilina 0.angelina1


তিনি বলেন, ”আমি বেশ মনে করতে পারি ওই ছোট্ট মেয়েটার কথা, যে সত্যিই খুব ছোট। বয়স হয়ত ৭-৮ হবে। দেওয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু কেঁদেই চলেছে সে। কারণ তাকে বারবার ধর্ষণ করা হয়েছে।” তিনি বুঝতে পারেননি তিনি তাঁকে কি বলবেন, অসহায় লাগছিল তাঁর নিজেকে।
আরও সম্প্রতি তিনি এক ১৩ বছরের মেয়ের সঙ্গে কথা বলেছেন। অনেক মেয়ের সঙ্গে একটা ঘরে রাখা হয়েছিল তাকে। তাদের প্রত্যেককে দু’জন মিলে নিয়ে যেত একটা নোংরা ঘরে। তারপর নোংরা সোফার উপর চলত একাধিকবার ধর্ষণ। কিন্তু, তার থেকেও সাংঘাতিক ভয়ঙ্কর সত্যিটার কথাও শুনেছেন তিনি। সেইসব মেয়েরা চোখের সামনে দেখত নিজেদের বান্ধবীদের বিক্রি নিয়ে চলছে দর কষাকষি। কারও ৪০ ডলার তো কারও দাম ৫০ ডলারে। সব শেষে অ্যাঞ্জেলিনা বলেন, ”তাদের দাম কি সত্যিই ৪০-৫০ ডলার? তাদের দাম কত? নিজেদের দাম নিজেদের কানে শোনাটা যে কত কষ্টের সেকথাই বারবার বলেছে তারা।”

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা