বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক্রোসফট নিয়ে এল ‘সারফেস বুক’

news-image

টেকনোলজি জায়ান্ট মা্ইক্রোসফট তাদের প্রথম ল্যাপটপ সারফেস বুক বাজারে আনার ঘোষণা দিয়েছে। মাইক্রোসফটের বহুল প্রত্যাশিত এই ইভেন্টে আরো ঘোষণা এসেছে মাইক্রোসফটের নতুন ট্যাবলেট ও নতুন লুমিয়া ফোন।

মাইক্রোসফটের সারফেস ল্যাপটপে ১৩ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটি ২৬৭ পিপিআর সমৃদ্ধি। এতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের গ্লাস। ফলে ডিসপ্লের ভিউ এঙ্গেল হবে দারুণ। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের সর্বশেষ কোর প্রসেসর। ল্যাপটপটিতে আছে ইন্টেলের স্কাইলেক গ্রুপের ষষ্ঠ প্রজন্মের  কোর আই৭ প্রসেসর। আছে এনভিডিয়া জিফোর্স জিপিইউ, ১৬ গিগাবাইট পর্যন্ত ডিডিআর৫ র‍্যাম, ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা। উন্নত গ্রাফিক্স সেবা দিতে রয়েছে জিডিডিআর৫ এনভিডিয়া জিফোরস জিপিইউ। ফলে যে কোনো হাই রেজুলেশনের গেইম অনায়াসে খেলা যাবে ল্যাপটপটিতে।

এটির সবচেয়ে বড় সুবিধা হলো ব্যাটারি ব্যাকআপ। এতদিন ব্যাটারি ব্যাকআপে সবার সেরা ছিল অ্যাপলের ম্যাকবুক। তবে এবার সারফেস বুকে টানা ১২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রতিদ্বন্দ্বীকে চ্যালেঞ্জ জানাতে চায় মাইক্রোসফট। অনুষ্ঠান শেষ হতে না হতেই চমৎকার ডিজাইনের ল্যাপটপটিকে অ্যাপলের ম্যাকবুক এয়ারের সঙ্গে তুলনা করা শুরু হয়েছে। মাইক্রোসফটের দাবি এটি ম্যাকবুক এয়ারের ১৩ ইঞ্চি সংস্করণ থেকে ৪০ শতাংশ বেশি শক্তিশালী।

অনুষ্ঠানে নতুন লুমিয়া ফোনও বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএল নামের দুটি বাজারে নিয়ে এসেছে। ২০ মেগাপিক্সেল ক্যামেরা ও ফোর কে ভিডিও ধারণ ক্ষমতা সম্পন্ন এই দুটি মোবাইলই উইন্ডোজ ১০ ভার্সনের ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে থাকবে। এছাড়া ১৩৯ ডলার দামের কমদামি লুমিয়া ৫৫০ আসবে এই বছরের ডিসেম্বরের দিকে। এছাড়া বহুল প্রত্যাশিত ট্যাবলেট সারফেস ফোরের ঘোষণা দেয়া হয়েছে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে