,

ফ্রিজের কার্টনে হাত-পা বাঁধা লাশ, শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার, দম্পতি আটক

news-image

রাজধানীতে কলাবাগানে ফ্রিজের কার্টনের ভেতর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ধানমণ্ডি থানার ওসি নূর এ আজম জানান, সকালে কলাবাগান মাঠের এক কর্নারে লাশটি উদ্ধার করা হয়। লাশটির হাত-পা বাঁধা ও গলায় জখমের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার, দম্পতি আটক 

চট্টগ্রামের চকবাজারে এক বাসার সামনে দশ বছর বয়সী এক গৃহকর্মীর লাশ পাওয়া গেছে। এই ঘটনায় দুই সন্তানসহ দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মুনির, তার স্ত্রী হোসনে আরা বেগম ও তাদের দুই সন্তান। নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মো. মাঈনুদ্দিন জানান, বাগমনিরাম এলাকায় মহানগর টাওয়ারের ফটকের সামনে থেকে মুন্নী নামের শিশুটির লাশ পাওয়া যায়। সে টাওয়ারের ষষ্ঠ তলায় মুনির আহমেদের বাসায় কাজ করত। arrast1
তিনি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে