,

টিকিট কালোবাজারি ও অপরাধ দমনে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সিসি ক্যামেরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা রোধে আটটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্টেশনের এক নম্বর প্লাটফর্ম, টিকিট কাউন্টারসহ স্টেশন চত্বরে আটটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে আরো দুটি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।



ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার, রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সমন্বয়ে সিসি ক্যামেরার কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা হবে।



B.baria-Stationএ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার এস.এম মুহিদুর রহমান জাগো নিউজকে বলেন, রেলওয়ের টেলিকমিউনিকেশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে স্টেশনে আগের তুলনায় টিকিট কালোবাজারি, পকেটমার, অজ্ঞানপার্টিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা অনেকাংশেই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।



ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) রাশেদ আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম কে জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির তৎপরতা অনেক বেশি। সিসি ক্যামেরা স্থাপনের ফলে টিকিট কালোবাজারিসহ অন্যান্য অপরাধীদের সনাক্ত করে খুব সহজেই তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা