সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক নম্বরের আসামী ২৪ নম্বরে

news-image

আমিরজাদা চৌধুরী : অপরাধ বিবেচনায় বাদী তার এজাহারে আসামী হিসেবে এক নম্বরেই রেখেছিলেন তার নাম। কিন্তু আসামীর বিশেষ রাজনৈতিক পরিচয়ের কারনে ক্রমিক পাল্টে নামমাত্র আসামী করা হয়। এক থেকে  ২৪ এ নেমে আসে সেই নাম। লেখা হয় নতুন এজাহার। পাল্টা মামলাও নেয়া হয়। এখন ঘটনার মুল হোতাদের বাদ দিয়ে পাল্টা মামলার আসামীদের তাড়া করছে পুলিশ। এর এতে অসহায় হয়ে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া গ্রামের বাগানবাড়ির মোবারক মিয়ার পরিবার। হাসপাতালে ভর্তি মোবারকের অবস্থা আশঙ্কাজনক। গত ২৯ শে সেপ্টেম্বর সন্ধ্যায় তারুয়া গ্রামে মোবারকের বাড়ির সামনে ককটেল বিস্ফোরন ঘটায় ৮/১০ যুবক। এর প্রতিবাদ করায় গ্রামের শামসুল হক ভূইয়ার দোকানের সামনে তার ওপর হামলা চালানো হয়। রড দিয়ে পিটিয়ে,দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয় তাকে। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে গ্রামের মার্কেটের সামনে নিয়ে গেলে আবারো হামলা চালানো হয় তাদের ওপর। তারুয়া ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর মিয়া এই হামলার নেতৃত্ব দিয়েছেন বলে জানান গ্রামের লোকজন। দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত শতাধিক লোক ছিলো তার সাথে। সন্ধ্যারাতে এ হামলার দৃশ্য বাজারে উপস্থিত লোকজন প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান- হামলাকারী অনেকের হাতে ছিলো টর্চলাইট। তারা টর্চ লাইটের আলো ফেলে এদিকের লোকজনের ওপর ভাঙ্গা বোতল ছুড়ে মারে। ইটপাটকেল মারতে থাকে। এ ঘটনায় আহত হয় ২৫ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। একতরফা হামলার এই ঘটনার মামলা দিতে গিয়েও বাধার মধ্যে পড়েন হামলার শিকার পক্ষটি। মামলার বাদী মো: সুজন মিয়া জানান- তার এজাহারে ১ নম্বরে ছিলো যুবলীগ নেতা জাহাঙ্গীরের নাম। তার নাম দেয়ার কারনে মামলা নিতে গড়িমসি শুরু করে পুলিশ। ৩০ শে সেপ্টেম্বর মামলার এজাহার নিয়ে থানায় যান তিনি । কিন্তু ঐদিন এজাহার রেকর্ড করা হয়নি। এরপর আরো দু-দিন পেড়িয়ে যায়। ৩ রা অক্টোবর মামলা রেকর্ডে রাজি হয় পুলিশ। তবে শর্ত জাহাঙ্গীরের নাম বাদ দিতে হবে। যদিও ১ তারিখে মামলা রেকর্ড হয়েছে বলে দেখানো হয়। মামলা রেকর্ডের চেষ্টায় সুজন মিয়াকে একদিন দুপুর থেকে রাত ৩ টা পর্যন্ত থানায় অপেক্ষায় বসে থাকতে হয়। সুজন মিয়া বলেন- ওসি সাহেব আমাকে বলেন তার নাম দিলে মামলা হবেনা। তাদের ওপর চাপ আছে। আমি তখন বলি ঘটনা তদন্ত করে দেখেন। মিথ্যা অভিযোগ দিয়ে কারো বিরুদ্ধে মামলা দিতে আসিনি। পরে আমাদের গ্রামের মিয়াজি বাড়ির জাকিরের অনুরোধে ২৪ নম্বরে তার নাম রাখা  হয়। মামলা থেকে ককটেল হামলার বিষয়টিও বাদ দেয়া হয়। সুজন মিয়া বলেন- মার খেলাম আমরা,আমার ভাই মৃত্যুপথযাত্রী। আমাদের বিরুদ্ধেই আবার পাল্টা মামলা নেয়া হলো। আর এই মামলায় আমাকে করা হয় এক নম্বর আসামী। আমাদের আসামী না ধরলেও পুলিশ পাল্টা মামলার আসামী ধরতে তৎপর। ঘটনার বিষয়ে তিনি জানান- ২৯ শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে ৭/৮ যুবক এসে তাদের বাড়ির সামনের রাস্তার ওপর ককটেল বিস্ফোরন ঘটায়। এতে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়। তখন আমার ভাই মোবারক ঘর থেকে বের হয়ে গিয়ে এর প্রতিবাদ করে। তাদের কাছে জানতে চ্য়া কেন তারা ককটেল বিস্ফোরন ঘটালো। এরপর সে শামসুর দোকানে চলে যায়। এই সময় বাড়িতে ডুকে ঘরের দরজা-জানালা ভাঙ্গচুর করতে শুরু করে সন্ত্রাসীরা। ঘরের ভেতর থেকে মোবারকের জমির ক্ষতিপূরন বাবদ গ্যাস ফিল্ড থেকে প্রাপ্ত ১০ লাখ টাকা,ঈদের বাজারে ৮ টি মহিষ বিক্রি বাবদ পাওয়া ৭ লাখ টাকা ও ২ লাখ টাকা মুল্যের স্বর্নালংকারসহ মোট ২১ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরবর্তীতে দোকানে বসে থাকা মোবারককে আক্রমন করে। আমরা রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে তারুয়া মার্কেটের সামনে যাই সর্দার-মাতব্বরদের দেখাতে। তখনই আবার শতশত লোক নিয়ে এসে আমাদের  ওপর হামলা চালানো হয়। তারুয়া গ্রামের রওশন আলী,উজ্জল মিয়াজী,আলকাছ,রফিক ও নোয়াব মিয়া বলেন- বোমা ফোটানোর ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এরজন্যে জাহাঙ্গীরই দায়ী। তারা বলেন- ৫০ বছরেও আমাদের গ্রামে এমন ঘটনা ঘটেনি। দলের জোরে জাহাঙ্গীর বেপড়োয়া বলে জানান গ্রামের লোকজন।  ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর হলমার্কের তানভীরের নিকট আত্বীয়। তানভীর জেলে যাওয়ার পর তার ভাগ্য বদলে গেছে বলে জানান গ্রামের মানুষ। এখন টাকার জোরে যা খুশি তাই করে যাচ্ছেন বলে গ্রামের মানুষের অভিযোগ তার বিরুদ্ধে। ক’দিন আগে জালাল উদ্দিন নামের এক মুক্তিযোদ্ধাকে মারধোর করেন। গত ক’মাসে আরো বেশ কয়েকটি ঘটনায় আলোচিত হয়ে উঠেছেন ইউনিয়ন যুবলীগের এই নেতা। 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মামলা রেকর্ডের বিষয়ে আনা অভিযোগ ভুয়া বলে দাবী করেন। তিনি বলেন এগুলো বানানো কথা। হাবিব মিয়াকে প্রধান আসামী করে ২৫ জনের বিরুদ্ধে তারা মামলা দিয়েছেন। তবে এখনো কোন আসামী ধরা পড়েনি। ওসি(তদন্ত) নিজেই এ ঘটনার তদন্ত করছেন। 

 

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান